আ ন ম হাসান:
মহেশখালী উপজেলার কুতুবজোম ও শাপলাপুরের শূন্য পদের উপ নির্বাচন সম্পন্ন হয়েছে। ৩১ অক্টোবর সোমবার নির্বাচন কমিশন ঘোষিত তপশীল অনুযায়ী কুতুবজোম ইউনিয়নের ২নং ওয়ার্ডের সোনাদিয়া এলাকা ও শাপলাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উপ নির্বাচন অবাধ নিরপেক্ষ শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কুতুবজোমের ২নং ওয়ার্ডের সোনাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সাধারণ আসনের মেম্বার পদে প্রতিদ্বন্দিতা করেন আওয়ামীলীগ সমর্থিত সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সদ্য প্রয়াত আব্দুল গফুর নাগু মেম্বারের স্ত্রী কাজল আক্তার। তার অপর প্রার্থী বি.এনপি সমর্থিত রফিকুল ইসলাম। এ কেন্দ্রের ৬৯৫ ভোটে ৪৯১ ভোট কাষ্ট হয় তার মধ্যে কাজল আক্তার ফুটবল প্রতিক নিয়ে ৪৮৩ ভোট পেয়ে বেসরকারীভাবে সাধারণ আসনের মেম্বার প্রার্থী নিবার্চিত হন ৷
তার নিকটতম প্রতিদন্ধী প্রার্থী বি,এনপি সমর্থিত রফিকুল ইসলাম মোরগ প্রতিক নিয়ে পেয়েছেন ৮ ভোট। অপরদিকে শাপলাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার শাহ আলম এর মৃত্যুতে ঘোষিত শূন্য আসনের উপ নির্বাচনে সাধারন আসনের মেম্বার পদে ৬জন প্রার্থী প্রতিদন্ধীতা করেন। তাদের মধ্যে ভোটের শেষ দিনে ২ জন প্রার্থীর মধ্যে মূল প্রতিদন্ধীতা শুরু হয়। মুকবেকী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ২২৫৮ ভোটের মধ্যে ১৮১৬ ভোট কাষ্ট হয়। এ ওয়ার্ডে প্রয়াত মেম্বার শাহ আলমের পুত্র জাতীয় পার্টি সমর্থিত ফরিদুল আলম বৈদ্যুতিক পাকা প্রতিক নিয়ে ১১০২ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদন্ধী সাবেক মেম্বার আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী রশিদ আহামদ টিউবওয়েল প্রতিক পেয়েছেন ৬৯২ ভোট নষ্ট ভোট ২০ ৷ নিশ্ছিদ্র নিরাপত্তায় পুলিশ, র্যাব, বি.জি.বি, আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত পোর্স সার্বক্ষণিক কেন্দ্রে নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। একজন ম্যাজিষ্ট্রেট এর নেতৃত্বে উপ নির্বাচনের কেন্দ্রগুলোতে শান্তি শৃংখলা বজায় রাখতে সার্বক্ষণিক ভাবে কেন্দ্র পরিদর্শনে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিভীষণ কান্তি দাশ, মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক, ওসি তদন্ত নাজমুল হক কামাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপ নির্বাচন শাপলাপুর, কুতুবজোম রিটার্নিং অফিসার বেদারুল ইসলাম সহ প্রশাসনিক উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ।