টেকনাফ সংবাদদাতা:
বাংলাদেশ কোস্ট গার্ড পূর্বজোনের অধীনস্থ সিজি স্টেশান টেকনাফ এর একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে স্টেশান কমান্ডর লেঃ কমান্ডার এম জাফর ঈমাম সজিব, এর নেতৃত্বে টেকনাফ এর চাইরন খাল নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যনুযায়ী খালের পাশ দিয়ে দুইজন লোককে দুইটি বস্তা কাধে নিয়ে যেতে দেখে সন্দেহ হলে তাদেরকে থামতে বললে তারা দৌড়ে পালানোর চেষ্টাকরে। তখন কোস্ট গার্ড সদস্যরা বোট নিয়ে খালের কিনারায় এসে তাদেরকে তাড়া করে। এক পর্যায়ে আবস্থা বেগতিক দেখে লোক দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। ২ অক্টোবর ২০১৭ তারিখ আনুমানিক সাড়ে ৮টায় ঘটে এ আটকের ঘটনাটি। পরবর্তীতে বস্তা দুটি তল্লাশী করে ৪৪ ক্যান আন্দমান গোল্ড বিয়ার, ১০০ ক্যান সিঙ্গা বিয়ার, ১৪ বোতল রয়েল গ্রাউন্ড উইচকি, ০৬ ক্যান চাইরাম বিয়ার, ৩৬ ক্যান চাং ক্লাসিক বিয়ার জব্দ করা হয়। জব্দকৃত বিয়ারের আনুমানিক বাজার মূল্য ১,১৭,০০০/০০ ( টাকা এক লক্ষ সতের হাজার মাত্র)। জব্দকৃত বিয়ার পরবর্তী কার্যক্রমের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। এ সংক্রান্ত স্থির চিত্র সংযুক্ত করা হলো। nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: টেকনাফে বিপুল পরিমাণ বিয়ার জব্দ
Rating: 5
Reviewed By: Unknown