• Latest News

    ঈদগাঁও ফুলেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবক ২৬ ঘন্টায়ও উদ্ধার হয়নি



    শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর:

    কক্সবাজার সদরের ঈদগাঁওর ফুলেশ্বরী নদীতে শখের বশে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হয়েছে এক যুবক। সে বর্ণিত ইউনিয়নের ভোমরিয়াঘোনার নুরুল আলমের পুত্র বেলাল উদ্দীন (২৬) বলে জানা গেছে।
    স্থানীয়রা খবর পেয়ে রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান চালিয়েও কোন সন্ধান না পাওয়ায় কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের একটি টীম ঘটনাস্থলে সন্ধান চালায়। তারপরেও কোন ধরণের খোঁজ না পেয়ে চট্টগ্রাম ডুবুরী দলকে আনা হয়েছে বলে জানা গেছে।
    স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, নিখোঁজ বেলাল শখের বশে ফুলেশ্বরী নদীতে মাছ শিকার করতে যায়। এসময় ফরেষ্ট অফিসের পিছনে কাছারীর কুম নামক স্থানে জাল পাতলে আটকে যায়। সে ঐ কুমে নেমে আটকানো জাল টেনে তুলতে গিয়ে সে নিখোঁজ হয়ে যায়। এলাকাবাসী রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান চালালেও না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ খায়রুজ্জামান একদল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে রয়েছেন বলে জানা গেছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত প্রায় ২৬ ঘন্টা ধরেও তার সন্ধান পাননি এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তদন্ত কেন্দ্রের এএসআই মহিউদ্দীন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁও ফুলেশ্বরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবক ২৬ ঘন্টায়ও উদ্ধার হয়নি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান