• Latest News

    কক্সবাজার আ.লীগ নেত্রী কাবেরীর সাথে ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির সৌজন্য সাক্ষাত


    বার্তা পরিবেশক:
    বাংলাদেশ আওয়ামীলীগ ককসবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও রাজনৈতিক নেতৃত্বে আগামী দিনের ভবিষ্যৎ নাজনীন সরওয়ার কাবেরীর সাথে ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় রামু উপজেলার জোয়ারিয়ানালাস্থ বাড়ীতে ঈদগাঁওর তরুন প্রজন্মের সংবাদকর্মীদের সংগঠন রিপোর্টাস সোসাইটির নেতৃবৃন্দরা এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। এসময় তিনি বলেন, ঘূর্ণে ধরা সমাজকে পরিবর্তন করার মনমানসিকতা থাকতে হবে। আগামীতে এলাকা ও সমাজের উন্নয়নে নেতৃত্বের পরির্বতন ঘটাতে হবে। তিনি নির্যাতিত, অসহায় পরিবার, সমাজ ও মানবের কল্যানে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
    এ সময় সাথে ছিলেন, ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির সভাপতি এম আবু হেনা সাগর (দেশ বিদেশ, কক্স ভিউ ডটকম), সহ সভাপতি এম শফিউল আলম আজাদ (দৈনিন্দিন), সাধারন সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ (সকালের ককসবাজার), যুগ্ন সম্পাদক এইচ এম রুস্তম আলী (রুপালী সৈকত), সদস্য রফিক উদ্দিন লিটন (হিমছড়ি), এম ছরুয়ার শিফা (রুপসী গ্রাম), মিজবাহ উদ্দিন (ককসবাজার ৭১), মোঃ নিজাম উদ্দিন (অপরাধ তথ্যচিত্র ও কক্সবার্তা ডটকম) এবং সাথে ছিলেন রামুর সংবাদকর্মী আবদুল মালেক সিকদার। সাক্ষাত শেষে ভোজন পরিবেশন করা হয়।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজার আ.লীগ নেত্রী কাবেরীর সাথে ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির সৌজন্য সাক্ষাত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান