সংবাদদাতা:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মোঃ আসাদুজ্জামান হাছান (৩০) নামে একজনকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে পুলিশ। হাছান উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক।
সোমবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে খুলনার একটি মামলার সূত্রে তাকে পোপাদিয়া ইউনিয়নে বাড়ি ঘেরাও করে আটক করা হয়েছে।
এসময় হাছানের বাড়িতে তল্লাশি করে দুটি দেশিয় তৈরি এলজি ও ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এছাড়া তার বাড়ি থেকে একটি ওয়াকিটকি এবং একটি খেলনা পিস্তলও উদ্ধার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) একেএম এমরান ভূঁইয়া বলেন, হাছানের বাড়ি থেকে অস্ত্রের সঙ্গে একটি ওয়াকিটকিও উদ্ধার করা হয়েছে। পুরনো মোবাইল সেট দিয়ে ওয়াকিটকি সে নিজেই তৈরি করেছে। আমাদের ধারণা, পুলিশ পরিচয়ে ছিনতাই-ডাকাতির সঙ্গেও সে জড়িত।
হাছান বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়নের ওমর সওদাগর বাড়ীর মো. সাইফুল আলমের ছেলে। ২০১৬ সালের ৩১ আগস্ট হাটহাজারী থানা এলাকা থেকে ৩টি মোটর সাইকেল চুরির ঘটনায় গ্রেফতার হয়েছিল হাছান। nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: বোয়ালখালী থেকে অস্ত্র-গুলি, ওয়াকিটকিসহ যুবলীগ নেতা আটক
Rating: 5
Reviewed By: Unknown