মোঃ রফিক উদ্দিন লিটন, ঈদগাঁও:
দৈনিক হিমছড়ির সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সাধারণ সম্পাদক হাসানুর রশিদ এর শ্বাশুর এবং কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সহকারি কমান্ডার (অর্থ) এবং মধ্যম নূনিয়া ছড়া সমাজ পরিচালনা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু তালেব ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে............. রাজিউন। ৩ সেপ্টেম্বর রবিবার দুপুর সাড়ে ১২ টায় কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
এদিকে দেশ প্রেমিক এই মুক্তিযোদ্ধা মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ঈদগাঁওস্থ তরুন সাংবাদিকদের সংগঠন ঈদগাঁও রিপোর্টাস সোসাইটি'র সভাপতি এম আবুহেনা সাগর, সহ সভাপতি শফিউল আলম আজাদ, সাধারন সম্পাদক শাহিদ মোস্তফা শাহীদ, সহ সাধারন সম্পাদক এইচ এম রোস্তম আলী, সাংগঠনিক সম্পাদক আশফাক উদ্দিন আরাফাত, সদস্য যথাক্রমে, মিজবাহ উদ্দিন, মোঃ রফিক উদ্দিন লিটন, এম.ছরুয়ার শিফা, মুফিজুর রহমান, মোঃ নিজাম উদ্দিন, হাফেজ বজলুর রহমান প্রমূখ। শোক বার্তায় নেতৃবৃন্দরা মরহুমের আত্নার মাগফেরাত কামনা করেন শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: দৈনিক হিমছড়ির সম্পাদকের শ্বাশুরের মৃত্যুতে ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির শোক
Rating: 5
Reviewed By: Unknown