ডেস্ক রিপোর্ট:
বৌদ্ধ ধর্মে জীব হত্যা মহাপাপ হলেও মিয়ানমারে নির্বিচারে চলছে রোহিঙ্গা নিধন। এই গণহত্যা নিধনযজ্ঞের প্রতিবাদে মানববন্ধন করেছে বৌদ্ধ সম্প্রদায় নিয়ন্ত্রিত ঢাকার বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ ও শাক্যমুনি বৌদ্ধ বিহার। বুধবার সকালে মিরপুরস্থ কলেজের সামনের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কলেজ সভাপতি ও অধ্যক্ষ ভেন প্রজ্ঞানন্দ মহাথেরোর নেতৃত্বে সব ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও উপস্থিত ছিলেন সর্বস্তরের মানুষ। অনুষ্ঠানে বক্তারা বলেন, হত্যা, হানাহানি, হিংসার মতো কাজগুলো বৌদ্ধ ধর্মে অমার্জনীয় পাপকর্ম। রোহিঙ্গাদের প্রতি মিয়ানমারের সম্প্রতিকালের জঘন্য নির্যাতনের চিত্র তুলে ধরেন এবং ভেন প্রজ্ঞানন্দ মহাথেরো এই পাপকর্ম বন্ধের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, আমরা এই গণহত্যা ও জাতি নিধনযজ্ঞের তীব্র নিন্দা জানাই। রোহিঙ্গাদের আর্তনাদ শুনুন, তাদের পাশে দাঁড়ান। রোহিঙ্গাদের ফিরিয়ে নাও এবং নিতে হবে। তাদের প্রতি মানবিক আচরণ করার জোর দাবি জানান মহাথেরো। nj
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: রোহিঙ্গা নিধনের প্রতিবাদে বৌদ্ধদের মানববন্ধন
Rating: 5
Reviewed By: Unknown