• Latest News

    রোহিঙ্গা হত্যার প্রতিবাদে ঈদগাঁও প্রক্তন ছাত্র পরিষদের মানববন্ধন


    মোঃ রফিক উদ্দিন লিটন, ঈদগাঁও:
    মায়ানমারে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারস্হ হোটেল নিউ স্টার চত্বরে
    ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ-১৯৯০,এ আয়োজিত শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১১সেপ্টেম্বর বিকেলে অনুস্টিত মানববন্ধন কর্মসূচিততে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহজ্ব মওলানা জসিম উল্লাহ মিয়াজী, ছাত্র পরিষদ সদস্য মাষ্টার আবদুল করিম বি.এ ও শেফাইল উদ্দীনের যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর ঈদগাঁও জনকল্যাণ পরিষদ ও পাঠাগার সভাপতি ডা. আলহাজ্ব সুলতান, ঈদগাঁও বায়তুশ শরফ জামে মসজিদ কমপ্লেক্সের খতিব মাওলানা ছৈয়দ নুর হেলালী, বাংলাদেশ সুপ্রীমকোর্টের এডভোকেট শায়খুল ইসলাম, বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ আবদুর রহিম ফারুকী, সাংবাদিক মো. রেজাউল করিম, সাংবাদিক মিজানুর রহমান আজাদ, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন সিনিয়র শিক্ষক নুরুল আমিন হেলালী, মিয়ানমারে নির্যাতিত আলেমেদ্বীন দিল মোহাম্মদ ও বাস্তবায়ক সংগঠনের সদস্য মাষ্টার আমান উল্লাহ প্রমুখ। গণ্যমান্যদের মধ্যে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রবীণ শিক্ষক জাফর আলম, আয়োজক সংগঠনের সভাপতি মফিজুর রহমান মফিজ, সহ-সভাপতি আবদুল মোনাফ সওদাগর, সদস্য মাষ্টার আমিনুর রশিদ তারেক, ডা. মুজিবুর রহমান, সাংবাদিক নাছির উদ্দীন আল নোমান, ঈদগাঁও রিপোর্টাস সোসাইটির সাধারন সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ মো. আবু তাহের, সিএনজি-টেম্পু শ্রমিক সভাপতি বদিউল আলম, নাছির উদ্দীন পিন্টু, নুরুল হাকিমসহ বাজারের ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা মানববন্ধনে অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন আগামী ২৪ ঘন্টার মধ্যে মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধ না করলে ঐক্যবদ্ধ ইসলামী প্লাটফরমের মাধ্যমে সামরিক জান্তা সুচিকে প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারী দেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: রোহিঙ্গা হত্যার প্রতিবাদে ঈদগাঁও প্রক্তন ছাত্র পরিষদের মানববন্ধন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান