• Latest News

    টেকনাফে দুইদিনে ১৩ মৃতদেহ উদ্ধার


    টেকনাফ সংবাদদাতা:
    মিয়ানমার থেকে পালিয়ে আসার পথে টেকনাফের শাহপরীর দ্বীপ বঙ্গোপসাগরে এক ঘন্টার ব্যবধানে আবারও দুইটি রোহিঙ্গাবাহী নৌকাডুবি হয়েছে। এই ঘটনায় নারী ও শিশুসহ চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
    স্থানীয় অধিবাসীরা মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নূরুল আমিন।
    এনিয়ে দুইদিনে ৪টি নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩ জন রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু ঘটেছে।
    শাহপরীর দ্বীপের ইউপি সদস্য নুরুল আমিন জানান, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রোহিঙ্গাবাহী একটি নৌকা শাহপরীর দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে অতিরিক্ত রোহিঙ্গা বহনের কারণে সাগরে ডুবে যায়। এতে মিয়ানমারের রাসিডংয়ের ফিরিঙ্গিডং এলাকার সলিম উল্লাহর স্ত্রী আনোয়ারা বেগম (৩০) ও একই এলাকার নাসির উদ্দিনের ৪০ দিন বয়সের শিশু আব্দুল মাবুদের মৃতদেহ উদ্ধার হয়।
    নিহতদের পরিচয় সনাক্ত করেছেন প্রাণে বেঁচে যাওয়া স্বজনরা।
    নিহত আনোয়ারার শ্বশুর মোহাম্মদ ইসলাম জানান, তাদের নৌকাটিতে ২০ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও ১২ জন শিশু ছিলো। নৌকাডুবির পর তারা সাঁতরিয়ে কূলে উঠতে সক্ষম হন।
    এই ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে বলেও জানান তিনি।
    লাশ উদ্ধারের খবর স্থানীয় প্রশাসনকে জানানোর পর টেকনাফ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূরুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ দুইটি উদ্ধার করেন।
    তিনি জানান, লাশের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
    এদিকে সাগরে নৌকাডুবির ঘটনার এক ঘন্টার ব্যবধানে একই এলাকায় আরও একটি রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে একজনকে মুমূর্ষ অবস্থায় জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
    অপরদিকে একইদিন সকালে নাফ নদীর সাবরাং ইউনিয়নের নয়াপাড়া পয়েন্ট থেকে দুইজন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এতে একটি শিশু ও একজন পুরুষ মৃতদেহ রয়েছে।
    টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান জানান, বৃহস্পতিবার সকালে বঙ্গোপসাগর ও নাফ নদী পৃথক নৌকাডুবিতে ৪ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এতে দুই শিশু, এক পুরুষ ও এক রোহিঙ্গা নারী ছিল।
    উদ্ধার মৃতদেহ গুলোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি মাইন উদ্দিন।
    প্রসঙ্গত, বঙ্গোপসাগর ও নাফ নদীতে দুইদিনে অন্তত চারটি রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে বৃহস্পতিবার ৪ জন, বুধবার সকাল ও মঙ্গলবার রাতে ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
    vc//সংগৃহীত ছবি//

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: টেকনাফে দুইদিনে ১৩ মৃতদেহ উদ্ধার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান