মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলার ডুলাহাজারা থেকে পার্বত্য লামার সংযোগ সড়কগুলো চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ছে। চকরিয়া সহ জেলা শহরে পাহাড়ি এলাকার বগাই ছড়ি, হারগাজা, লাইল্লার মা'র পাড়া, সাপের গাড়া থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাওয়া-আসা করেন। ডুলাহাজারা সীমানা থেকে ফাঁসিয়াখালী পার্বত্য এলাকার সড়কগুলো দিয়ে চলাচল করে আসছে দৈনিক শতাদিক যাত্রী ও মালবাহী গাড়ী। বালু, লাকড়ি, গাছ, ইট বোঝাই এসব ভারী বাহনের প্রভাবে সড়কগুলো খানাখন্দে পরিনত হয়েছে। সরকারীভাবে ব্রিক সলিংএর মাধ্যমে সড়ক সংস্কার করা হলেও বছর পার না হতেই পাহাড়ি বৃষ্টির পানি ও মালবাহী ভারী যানের প্রভাবে সড়কের পূর্বের অবস্থায় ফিরে যায়। এভাবে পার্বত্য অঞ্চলের ওই এলাকার জনসাধারণ চলাচলে দুর্ভোগ শেষ হচ্ছে না। বর্ষার সময় সড়কে সৃষ্ট গর্ত ও প্যাঁকযুক্ত কাদামাটিতে যাত্রীবাহী জীপ আটকে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। ওসময় সড়কের এই বেহাল অবস্থা দেখলে যে কারো মনে হবে যেন মাছ ও ধান চাষের উপযুক্ত জমি। তবে ভারী যানবাহন চলাচল বন্ধ করে ছোটযান চলা অব্যাহত থাকলে এসমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব বলে মনে করেন ওই এলাকার লোকজন। সড়কগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকের হোসাইন মজুমদার বলেন 'সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যপারে অবগত করা হয়েছে। তবে বগাই ছড়ি সড়কের কর্যক্রম সবার আগে শুরু হবে বলে আমরা জানতে পারি।'
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়া-লামা সংযোগ সড়ক যেন চাষ উপযুক্ত জমি!
Rating: 5
Reviewed By: Unknown