সংবাদদাতা:
ত্রাণ নিতে যাওয়ার সময় গাড়ি চাপায় অজ্ঞাত পরিচয়ের এক রোহিঙ্গা বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বালুখালি পয়েন্টে এ রোহিঙ্গা বৃদ্ধা মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন। বালুখালি ক্যাম্পের মাঝি হোসেন সিদ্দিকী লালু জানান, ট্রাকে করে রাস্তায় ত্রাণ বিতরণ করা হলে রোহিঙ্গা শিশু-বৃদ্ধারা দৌড়ে যায়। এ সময় ত্রাণবাহী চলন্ত ট্রাকের পেছনে পেছনে দৌড়ে যান এক বৃদ্ধাও। ত্রাণ পাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েন। এ সময় পেছন দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা বৃদ্ধাকে চাপা দিয়ে পালিয়ে যায়। অন্য রোহিঙ্গারা তাকে উদ্ধার করে রাস্তার পাশে নিয়ে আসেন। পরে বৃদ্ধার মরদেহ রোহিঙ্গারা দাফন করেছেন বলে জানান হোসেন সিদ্দিকী লালু। nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: বালুখালীতে ত্রাণ নিতে গিয়ে রোহিঙ্গা বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
Rating: 5
Reviewed By: Unknown