• Latest News

    রোহিঙ্গাদের জন্য ত্রাণের নামে নীরব চাঁদাবাজি!


    কক্সবার্তা ডেস্ক:
    মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের কেন্দ্র করে বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী এবং পার্বত্য জেলাসমূহের বিভিন্ন স্থানে এক শ্রেণির অসাধু ব্যক্তি ও গোষ্ঠি ত্রাণ সহায়তার নামে নিরব চাঁদাবাজি এবং ব্যবসায়ী ও বিত্তবানদের ওপর চাপ প্রয়োগ করার তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। তিনি বলেন, ‘এটি অনভিপ্রেত, অনাকাঙ্খিত এবং সম্পূর্ণ বে-আইনি।’
    তিনি এক বার্তায় জানান, কোন ব্যক্তি, গোষ্ঠি, প্রতিষ্ঠান, সমিতি কর্তৃক রোহিঙ্গা শরণার্থীদের জন্য কোন প্রকার ত্রাণসামগ্রী, আর্থিক সাহায্য বা মানবিক সহায়তা প্রদান করার ইচ্ছা পোষণ করলে আবিশ্যিকভাবে জেলা প্রশাসন কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবানের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। না হলে সরকার তথা আইন প্রয়োগকারি সংস্থা কর্তৃক তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
    তিনি আরও জানান, জেলা প্রশাসনকে অবহিত না করে বা সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সাথে যোগাযোগ না করে বা তাদের সম্মতি ছাড়া সরাসরি কোন রোহিঙ্গা শিবিরে ও ক্যাম্পে ত্রাণ সহযোগিতা করার কোনো অবকাশ নেই।
    nb//ফাইল ছবি//

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: রোহিঙ্গাদের জন্য ত্রাণের নামে নীরব চাঁদাবাজি! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান