• Latest News

    চকরিয়ার ডুলাহাজারায় তুচ্ছ ঘটনার জের ধরে হামলায় মা-ছেলে আহত


    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
    চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে তুচ্ছ ঘটনার জের ধরে হামলায় মা-ছেলে আহত হয়েছে। আহতরা হলেন স্থানীয় উত্তর পাড়া গ্রামের আব্দুস শুক্কুরের স্ত্রী নুরুন্নাহার বেগম (৫৫) ও তার পুত্র আল মামুন (২৬)। শনিবার (১৬আগস্ট) সকাল ১০টায় ইউনিয়নের ৫নং ওয়ার্ড ডাকবাংলা জামে মসজিদের পাশে ঘটে এ ঘটনাটি। স্থানীয় সুত্রে জানা যায়, উত্তরপাড়া গ্রামের আহমদ কবির ও একই এলাকার আব্দুস শুক্কুর একটি ধান্য জমি ক্রয়বিক্রয় নিয়ে উভয় বিরোধ সৃষ্টি হয়। এবিষয়ে আহমদ কবিরের পক্ষের লোকজন স্থানীয় ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আবছারকে অবগত করেন। ঘটনার দিন সকালে ইউপি সদস্য নুরুল আবছার ওই জমির পার্শ্ববর্তী এলাকা ডাকবাংলা জামে মসজিদের পাশে জসিম উদ্দিনের চায়ের দোকানে ওই বিষয়ে আসেন। একপর্যায়ে ইউপি সদস্য নুরুল আবছারের সাথে জমি ক্রেতা আব্দুস শুক্কুরের পুত্র আল মামুনের বাকবিতন্ডায় রূপ নেয়। এ সময় খবর দেওয়া হলে ইউপি সদস্য নুরুল আবছারের ছোট ভাই নুর হোছেন বাদশা ও জামিনে মুক্তিপ্রাপ্ত মামলার আসামী মনুর আলম (মনু) সহ বেস কয়েকজন ওইস্থানে উপস্থিত হয়। এবং উপর্যুপরি হামলা চালায় বলে অভিযোগ করেন আহত পক্ষের লোকজন। এতে আব্দুস শুক্কুরের স্ত্রী নুরুন্নাহারের হাতে ও তার পুত্র আল মামুনের ঘাড়ে গুরুতর রক্তাক্ত আঘাত প্রাপ্ত হয়। হামলার সময় ব্যাবহৃত মোটর সাইকেলটি ভাংচুর চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলে জানান আঘাতপ্রাপ্ত আল মামুনের ছোট ভাই আব্দুল্লাহ আল নোমান। ইউপি সদস্য নুরুল আবছার জানান আল মামুন তাকে অকথ্যভাষায় গালিগালাজ করছিল এবং লোহার রড় নিয়ে আসছিল।
    এদিকে আহতরা আরো জানান হামলার পাশাপাশি স্পষ্ট জানিয়ে দেয় ইউপি সদস্য নুরুল আবছার তাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়ি ধ্বংস করে দেবে, এমনকি ওই গোষ্টির যে কাউকে যেখানে পাবে মারবে কাটবে রোহিঙ্গা পরিনতি করবে বলে ব্যাপক হুমকি দিয়ে যাচ্ছে। ইউপি মেম্বারের এই হুমকিতে চরম নিরাপত্তা হীনতায় ভুগছে আব্দুস শুক্কুরের পরিবার পরিজন। পরে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শওকত আলী ও সাবেক ইউপি সদস্য আবু ছালেহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আলী জানান হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে উভয় পক্ষকে মিলিয়ে দিই। এদিকে আহত পক্ষের লোকজন সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ার ডুলাহাজারায় তুচ্ছ ঘটনার জের ধরে হামলায় মা-ছেলে আহত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান