• Latest News

    ঈদগড় পুকুরে ১০ফুট লম্বা অজগর: বনে অবমুক্ত

    কামাল শিশির, ঈদগড়:
    কক্সবাজার রামুর ঈদগড় লেইঙ্গা পাড়া হতে গত মঙ্গলবার রাত ১০টার দিকে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ আটক করা হয়েছে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, লেইঙ্গা পাড়ার বাসিন্দা সাবেক মেম্বার বেলাল উদ্দীনের পুকুর হতে উক্ত সাপটি আটক করা হয়। পরে স্থানীয় বনবিভাগ খবর পেয়ে সাপটি উদ্ধার করে রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসে। জানা যায়, সাপটি খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসে। ঈদগড় রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হকের নেতৃত্বে সাপটি ২০ সেপ্টেম্বর বুধবার দুপুরে করলিয়ামুরা মাঠ সংলগ্ন জঙ্গলে অবমুক্ত করা হয়। এসময় স্থানীয় বিট কর্মকর্তা নাজির আহমদ, ঈদগড়ে দায়িত্বরত রামু থানা এসআই ছাইদুর রহমান, সাংবাদিক নুরুল আজিম রিপনসহ বনবিভাগের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগড় পুকুরে ১০ফুট লম্বা অজগর: বনে অবমুক্ত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান