মহেশখালী সংবাদদাতা:
মিয়ানমারে সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা মুসলিমদের উপর অমানবিক নির্যাতন চালানোয় রোহিঙ্গারা প্রাণে বাঁচতে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে।
প্রাথমিক ভাবে টেকনাফ ও পার্শ্ববর্তী এলাকায় রোহিঙ্গরা আশ্রয় নিলেও সাম্প্রতিক সময়ে তারা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে।
কক্সবাজার জেলার মহেশখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের চরপাড়া রোহিঙ্গা বসতি গুলো পরিদর্শনে দেখা যায় প্রায় দুই শতাদিক রোহিঙ্গা টেকনাফ হয়ে নৌ পথে মহেশখালীতে আশ্রয় নেয়।
স্থানীয় কাউন্সিলর ছালামত উল্লাহ জানিয়েছেন, এই পর্যন্ত শতাদিক রোহিঙ্গা তার এলাকায় আশ্রয় নিয়েছে। তারা খাদ্যসহ নানামুখী সংকটে ভুগছে বলে জানিয়েছেন তিনি।
তবে বিভিন্ন সূত্র জানা যায়, আটশ থেকে এক হাজার রোহিঙ্গা বর্তমানে মহেশখালীতে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে।
মহেশখালীর রোহিঙ্গাবসতী গুলোতে এখনো পর্যন্ত প্রশাসনিক কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। এমতাবস্থায় প্রশাসনিক নিরবতায় নিরাপত্তাসহ নানামুখী সংকট বৃদ্ধির আশঙ্কা করছে স্থানীয়রা।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মহেশখালীতে রোহিঙ্গা বসতি!
Rating: 5
Reviewed By: Unknown