• Latest News

    কক্সবাজারের জাবেদ ইকবালসহ ৩ জঙ্গির ১৪ বছরের কারাদণ্ড


    কক্সবার্তা ডেস্ক:
    বিচারকের এজলাসে বোমা ছুঁড়ে মারার দায়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) এর তিন সদস্যকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
    দণ্ডপ্রাপ্তরা আসামিরা হলেন- জেএমবির চট্টগ্রাম অঞ্চলের তৎকালীন কমান্ডার সদরের থুরুশকুলের বাসিন্দা জাবেদ ইকবাল ওরফে মোহাম্মদ, শাহাদাত আলী ওরফে শাহাদাত হোসেন ওরফে মাসুম বিল্লাহ, মিজান ওরফে জাহিদুল ইসলাম সুমন। এদের মধ্যে মিজান বর্তমানে পলাতক আছে।
    মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম শাহাদাত হোসেন ভুঁইয়া এ রায় দেন। বিস্ফোরণ ও সন্ত্রাস দমন আইনের দুটি মামলায় তাদেরকে ৭ বছর করে মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই রায়ে আসামিদের দুটি মামলায় ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ড দেন আদালত।
    নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তীজানান, ২০০৫ সালের ৩ অক্টোবর যুগ্ম জেলা জজ সৈয়দ দিলজার হোসেন ও মহানগর হাকিম আকরাম হোসেনের এজলাসে বই বোমা ছুঁড়ে মারে জেএমবি সদস্যরা। এসময় হাতেনাতে শাহাদাতকে গ্রেফতার করা হয়। তবে বোমাটি বিস্ফোরিত হয়নি। ঘটনার দিনই জেএমবির ৩ সদস্যকে আসামি করে কোতোয়ালী থানায় বিস্ফোরণ ও সন্ত্রাস দমন আইনে দুটি মামলা দায়ের করা হয়। মামলার বিচার ও স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় দিয়েছেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজারের জাবেদ ইকবালসহ ৩ জঙ্গির ১৪ বছরের কারাদণ্ড Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান