• Latest News

    নাইক্ষ্যংছড়ির চাকঢালায় ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে ৯ জন নিহত, আহত ৮


    নুরুল কবির, বান্দরবান:
    বান্দরবানের নাইক্ষ্যাংছড়ি উপজেলায় রোহিঙ্গা ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে যাওয়ায় নয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৮ জন। নাইক্ষংছড়ি উপজেলার চাকঢালার আমতলি এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় এ দুর্ঘটনা ঘটে। নাইক্ষ্যাংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী ও উপজেলা স্বাস্থ্য আবাসিক মেডিকেল অফিসার ডা: সালমান ফরিদ খান জানান, ট্রাকটি নাইক্ষ্যাংছড়ি থেকে বড়শন খোলায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে যাচ্ছিল। আমতলি এলাকায় একটি কালভার্ট ভেঙে ট্রাকটি খাদে পড়ে গেলে ঘটনাস্থালে ছয়জন মারা যান। হাসপাতালে আনার পর আরও তিনজন মারা যান। আহত হয়েছেন ৮ জন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বান্দরবানের জেলা প্রশাসক দিলিপ কুমার বনিক জানান, ট্রাকটি নাইক্ষ্যাংছড়ি থেকে বড়শন খোলায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে যাচ্ছিল। হতাহতরা সবাই নাইক্ষ্যাংছড়ি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: নাইক্ষ্যংছড়ির চাকঢালায় ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে ৯ জন নিহত, আহত ৮ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান