নিজস্ব প্রতিনিধি, চকরিয়া:
কক্সবার্তা ডটকম
চকরিয়ার দেশবরেণ্য বর্ষীয়ান আলেমেদ্বীন পীরে কামেল শাহসুপী আলহাজ্ব শাহ মাওলানা হাবিবুর রহমান গতকাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ ঘটিকায় বদরখালী ইউনিয়নের কলেজপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন)। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ১০০ বছর। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ও ৩ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী ও মুরিদান রেখে যান। আজ শনিবার বিকাল ৪টায় বদরখালী হাইস্কুল মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।।
পীরে কামেল মাওলানা হাবিবুর রহমান ছিলেন:-
* দরবারে আলিয়ায়ে গারাঙ্গীয়ার বড় হুজুর কেবলা (রাঃ) এর খেলাফত প্রাপ্ত খলিফা।
* সুদীর্ঘ ২০ বছর ধরে কক্সবাজার জেলার অন্যতম দীনি শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়ার সাহারবিল আনুয়ারুল উলুম কামিল (এমএ) মাদরাসার অধ্যক্ষ।
* চকরিয়ার বদরখালী এমএস ফাজিল মাদরাসায়ও দীর্ঘ ২০ বছর অধ্যক্ষের দায়িত্ব পালন।
* চাকুরী থেকে অবসরে যাওয়ার পর ওই মাদরাসায় সম্মানীয় পদবী হিসেবে রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
* এছাড়াও মাওলানা হাবিবুর রহমান বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদ ও বদরখালী ঈদগাহ ময়দানের ঈদ জামাতের খতিব ছিলেন।