• Latest News

    ঈদগাঁওর পত্রিকা হকার মোক্তার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত


    ঈদগাঁও প্রতিনিধি:
    ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় পত্রিকা বিক্রেতা (হকার) গুরুত্বর আহত হয়েছে। জানা যায়, ২৬ সেপ্টেম্বর দুপুরের দিকে ঈদগাঁও বাসষ্টেশনে দৈনিক পত্রিকার হকার ইউনিয়নের দরগাহ পাড়ার মৃত এজাহার ড্রাইভারের পুত্র মোকতার আহমদ প্রতিদিনের ন্যায় পেপার বিক্রি করছিল। পত্রিকা বিক্রিকালে চট্রগ্রাম -ককসবাজার মহাসড়কের বাসষ্টেশন পয়েন্টে চকরিয়া সার্ভিস লাইন অন্য একটি গাড়ীর সাথে ওভার টেক করার সময় হকার মোকতার দুর্ঘটনার কবলে পড়ে। এসময় তার মাথা ফেটে গিয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। তাৎক্ষনিক স্থানীয়রা উদ্ধার করে মোকতারকে পার্শ্ববর্তী পপুলার মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। ডাঃ তাসনিম জাহানের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিংসা সেবা প্রদান করা হয়েছে বলে জানা যায়। এব্যাপারে মোকতার চকরিয়া লাইন সার্ভিসের ধাক্কায় গুরুতর আহত হন বলে জানান।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁওর পত্রিকা হকার মোক্তার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান