মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা:
পার্বত্য বান্দরবনে লামায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কিছু রাখাইন বৌদ্ধরা পরিচয় পাল্টিয়ে ভোটার হওয়ার অভিযোগ উঠেছে। অনেক রোহিঙ্গা মুসলিমও সুযোগ কাজে লাগাচ্ছে বলে জানা গেছে।
আজ বুধবার লামার সরই ইউনিয়নে নতুন ভোটারদের ছবি তোলা হচ্ছে। এমনি একজন রাখাইন "রাজসেনা (ভান্তে)" সরই ইউনিয়নের ৬নং ওয়ার্ড কম্পোনিয়া রিটর পাড়ার রিথোয়াই মার্মাকে ভুয়া বাবা বানিয়ে ভোটার হওয়ার জন্য গেলে লামা নির্বাচন অফিসার নব বিন্দু নারায়ণ চাকমা তার সকল কাগজপত্র জব্দ করেছে বলে জানায়। তাকে পেলে আইনের আওতায় আনা হবে। স্থানীয়রা জানায় রিথোয়াই মার্মার ৩ ছেলে অথচ রাজসেনা সহ হয় ৪ জন।
//সংগৃহীত ছবি//
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: লামায় রাখাইন বৌদ্ধরা হচ্ছে ভুয়া পরিচয়ে ভোটার
Rating: 5
Reviewed By: Unknown