শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর:
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে মালবাহী ম্যাজিক গাড়ীর ধাক্কায় আওয়ামীলীগ নেতা,স্থানীয় মেম্বারসহ আহত হয়েছে ৩ জন।১৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১ টার দিকে ঈদগাঁও ইউনিয়নের দক্ষিন মেহের ঘোনা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠিয়েছে। আহতরা হল দক্ষিন মাইজ পাড়া এলাকার মৃত নজির আহমদের পুত্র ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মিজান মোহাম্মদ আয়ুব (৪০) ৩ নং ওয়ার্ডের মেম্বার নুরুল হক (৫০) ও ঘোনা পাড়া এলাকার মোহাম্মদ (৩৫) বলে জানা গেছে। স্থানীয় যুবক মাহবুব আলম মাবুর বরাত দিয়ে জানা যায়, আহত তিনজনই মোটর সাইকেল যোগে বাজার থেকে বাড়ি ফিরছিল প্রতিমধ্যে চকরিয়া মূখী একটি মালবাহী ছাঁরপোকা বেপরোয়া গতিতে এসে তাদের ধাক্কা দেয়। এ সময় তারা শরীরের বিভিন্ন স্থানে জখমপ্রাপ্ত হয়।এলাকাবাসীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত ঈদগাঁওস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে প্রেরন করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত তাদের চিকিৎসা চলছে বলে খবর পাওয়া গেছে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগাঁওতে মালবাহী গাড়ীর ধাক্কায় আ.লীগ নেতা,মেম্বারসহ গুরুতর আহত ৩
Rating: 5
Reviewed By: Unknown