• Latest News

    পেকুয়ায় আ.লীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা



    পেকুয়া সংবাদদাতা:
    পেকুয়ায় আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। গভীর রাতে বিরোধপূর্ন জায়গাতে ঘর তৈরী করে একটি চক্র। এ সময় বাধা দেয়াকে ঘিরে দুপক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়। এর রেশ ধরে প্রতিপক্ষের লোকজন ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে ক্ষমতাসীন দলের এ নেতাকে। মঙ্গলবার ভোরে উপজেলার রাজাখালী ইউনিয়নের উত্তর সুন্দরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম জহির আহমদ মাতবর(৫৫)। তিনি ওই এলাকার মৃত নুর আহমদের ছেলে ও রাজাখালী ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহসভাপতি বলে জানা গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার জের ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে খবর পাওয়া গেছে। প্রাপ্ত সুত্রে জানা যায়, ২০ শতক জায়গা নিয়ে জহির মাতবরের সাথে একই এলাকার নুরুচ্ছফার ছেলে বদি আলমের বিরোধ দেখা দেয়। জায়গাটি সহকারী কমিশন ভূমির মালিকানাধীন। বেড়িবাঁধ অংশ পাউবোর মালিকানাধীন। যৌথ মালিকানাধীন এ জায়গা নন জুড়িশিয়াল স্ট্যাম্প মুলে একটি জেলে পরিবারের কাছ থেকে বিগত ২০ বছর আগে দখল ক্রয় করেন জহির মাতবর। এরপর থেকে জায়গাটি খোলা অবস্থায় আছে। বদিউল আলম তার পাশর্^বর্তী স্থান হওয়ায় সরকারী এ জায়গা লিজ নিতে সংশ্লিষ্ট বিভাগে আবেদন করে। তবে দখল আধিপত্য বিস্তার চলছিল তাদের মাঝে। গত কিছুদিন আগে ওই জায়গা জহির মাতবর কাটাতারের বেড়া দিয়ে ঘেরা দেন। বদিউল আলম গং তা উপড়ে ফেলে। ওই দিন রাতে বদিউল আলম ভাড়াটে লোকজন নিয়ে জায়গাতে কুড়েঘর তৈরীর কাজ করছিলেন। খবর পেয়ে জহির মাতবর সেখানে যান। এ নিয়ে প্রতিপক্ষ তাকে কুপিয়ে জখম করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।vc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পেকুয়ায় আ.লীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান