বিশেষ প্রতিবেদক :
কক্সবাজারের রামুতে বৌদ্ধবিহারে চুরির ঘটনা ঘটেছে। বিহারের অধ্যক্ষের মোবাইল ও নগদ ৪৭ হাজার টাকা চুরি হয়েছে বলে জানা গেছে।
রামুর উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বৌদ্ধবিহারের অধ্যক্ষ প্রজ্ঞামিত্র ভান্তে জানান ‘বুধবার ভোরে ঘুম থেকে উঠে দেখি আমার মোবাইল খুঁজে পাচ্ছি না। পরে দেখি শয়ন কক্ষের পাশে রাখা ৪৭ হাজার টাকা উধাও হয়ে গেছে। দরজার একপাশের একটি অংশ কাটা দেখে নিশ্চিত হই চোর ঢুকে এ কাজ করেছে।’
এ ব্যাপারে জানতে রামু থানায় যোগাযোগ করলে কর্তব্যরত অফিসার এম.এ মজিদ জানান, বনবিহারের চুরির ঘটনার কথা এখনো জানি না। কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: রামু বৌদ্ধবিহারে নগদ টাকা ও মোবাইল চুরি
Rating: 5
Reviewed By: Unknown