• Latest News

    খুটাখালীতে জাতীয় শোক দিবস উদযাপনে কমিটি গঠিত


    নিজস্ব প্রতিনিধি:
    জাতীয় শোক দিবস' ১৭ইং উদযাপন উপলক্ষ্যে চকরিয়া উপজেলার খুটাখালীতে ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন। খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.বেলাল আজাদ ও সাংগঠনিক সম্পাদক মনিরুল হক ভুট্টুর গতকালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে চকরিয়া উপজেলা যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম মিটুকে আহ্বায়ক ও খুটাখালী ইউ. ছাত্রলীগের সভাপতি সাঈদ মোঃ আনুয়ারুল আজিমকে সদস্য সচিব করে ২৪জন বিশিষ্ট শোক দিবস উদযাপন কমিটি গঠিত হয়। কর্মসূচীর মধ্য সকাল ৭টায় খতমে কোরআন ও বিশেষ মুনাজাত, সকাল ৮টায় জাতীয় পতাকা অর্ধনিমিত সকাল ৯টায় জাতীর জনকের প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ, সকাল ১০টায় বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, বিকেল ৩টায় শোক র্যালী, বিকেল ৪টায় আলোচনা সভা ও সন্ধ্যায় খুটাখালী বাস ষ্টেশন চত্বরে কাঙ্গালী ভোজের আয়োজন করা হবে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: খুটাখালীতে জাতীয় শোক দিবস উদযাপনে কমিটি গঠিত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান