• Latest News

    পাকিস্তানে বোমা হামলায় নিহত ১৫, আহত ২৫


    আন্তর্জাতিক ডেস্ক:
    পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটার ব্যস্ত রাস্তায় সেনাবাহিনীর ট্রাকে বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে।
    প্রাদেশিক সরকারের মুখপাত্র আনোয়ার-উল-কাকারের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটেছে।
    সেনাবাহিনীর আন্ত:গণসংযোগ বিভাগ আইএসপিআর -এর তথ্য মতে নিহতদের মধ্যে আটজন সেনা সদস্য ও সাতজন সাধারণ নাগরিক। এছাড়া আহতদের মধ্যেও ১০ জন সেনা সদস্য রয়েছে।
    আহতদের স্থানীয় কোয়েটা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শরফরাজ বকতি বলেন, আহতদের নিরাপত্তায় হাসপাতাল এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
    তাৎক্ষণিকভাবে কোনো সংগঠন এই হামলায় দায় স্বীকার করেনি। তবে অতীতের সন্ত্রাসী হামলাগুলোর জন্য তালেবানকে দায়ী করা হয়। nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পাকিস্তানে বোমা হামলায় নিহত ১৫, আহত ২৫ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান