• Latest News

    বদরখালীর খেয়াঘাটে ইজারাদার উচ্ছেদ করতে পায়তারা!


    নিজস্ব প্রতিনিধি:
    কক্সবার্তা ডটকম//
    চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে দুই খেয়াঘাটের ইজারদার উচ্ছেদ করতে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে পায়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
    অভিযোগে জানা যায় বদরখালী ইউনিয়নের বাসিন্দা জাকের হোসেনের ছেলে জিয়াউল হোসেন, ১৪২৪ বাংলা সনের জন্য জেলা প্রশাসনের অধীন চকরিয়া উপজেলার ঢেমুশিয়া-উজানটিয়া লঞ্চঘাট নামক খেয়াঘাটটি তিনি ৮৪ হাজার ৬৬৫ টাকায় সর্বোচ্চ ডাককারী হিসেবে ইজারাদার বিবেচিত হন। একই ভাবে ছরওয়ার উদ্দিন ৬৫ হাজার টাকায় সর্বোচ্চ ডাককারী হিসেবে উপজেলার বদরখালী করিয়ারদিয়া ফেরীঘাট নামক খেয়াঘাটটি ইজারা প্রাপ্ত হন।
    তাদের অভিযোগ, খেয়াঘাটের কাজ শুরু থেকে স্থানীয় একটি চক্র তাদেরকে নানাভাবে হুমকি দিতে শুরু করে। এমনকি ঘাট রাখতে গেলে তাদেরকে নিয়মিত চাঁদা দিতে হবে এমন হুমকি দেয়।
    এভাবে গত পাঁচমাস ধরে স্থানীয় বদরখালী ইউনিয়নের উত্তর নুতনঘোনা ১নং ব্লকের বাসিন্দা জাফর আলমের ছেলে আবদুর রহিম বদ, নুর আহমদের ছেলে আলী আকবর, মো.হোসেনের ছেলে নুরুল কবির, কামাল হোসেনের ছেলে ইব্রাহিম ও নুর আহমদের ছেলে কালা মিয়াসহ তাদের সহযোগিরা মিলে হামলা করছে খেয়াঘাটে। তাঁরা ইজারাদার ও ঘাটের মাঝিদের জিন্মি করে নৌকা গুলো উঠিয়ে নিচ্ছে।
    এদিকে খেয়াঘাট থেকে ইজারাদারকে উচ্ছেদ করতে অভিযুক্ত চক্রের সদস্য কালা মিয়া বাদি হয়ে ইতোমধ্যে ইজারাদার জিয়াউল হোসেনকে ১নম্বর করে ১৩ জনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে চকরিয়া থানায় একটি জিআর মামলা (৩৪৫/১৭) দায়ের করেছেন। বর্তমানে মামলাটি বদরখালী পুলিশের আইসি মাহাবুর রহমান তদন্ত করছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বদরখালীর খেয়াঘাটে ইজারাদার উচ্ছেদ করতে পায়তারা! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান