শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর :
কক্সবাজার সদরের ইসলামাবাদে মায়ের অত্যচার সহ্য করতে না পেরে পুকুরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে এক নারী। সে ইউনিয়নের হাজী পাড়া এলাকার নুরুল আমিন সওদাগরের কন্যা বলে জানা গেছে।
আজ ১৪ আগষ্ট সকাল দশটায় এ ঘটনাটি ঘটে পার্শ্ববর্তী ইউনিয়ন ইসলামপুর ডুলা ফকির (রাঃ) মাজারের পুকুরে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত দুই বছর পুর্বে নাইক্যংছড়ি উপজেলার হামিদুল হক নামের এক ব্যক্তির সাথে পালিয়ে বিয়ে হয় শাবনুরের। বিয়ের ঘটনাটি পরিবারের কেউ মেনে নেয়নি। এরই মধ্যে শাবনুর পিত্রালয়ে আসলে প্রায় সময় নির্যাতন, মারধর বাড়িতে প্রবেশ নিষেধসহ তাড়িয়ে দিত। এক পর্যায়ে শাবনুর মানষিক ভাবে পাগল হয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন পিত্রালয়ে আসলে না ঢুকতে বারন করেন শাবনুরের মা। এসব কিছুর অপমান সহ্য করতে না পেরে পুকুরে গিয়ে ঝাঁপ দেয়।
এলাকাবাসীরা দীর্ঘক্ষন উদ্ধার অভিযান চালিয়ে তার লাশ কুলে তুলে আনে। এ ব্যাপারে স্থানীয় এমইউপি হেলালের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পার্শ্ববর্তী ইউপি সদস্য মোঃ ইদ্রিস রানা জানান, এলাকার লোকজন পুকুর থেকে এক নারীর লাশ উদ্ধার করতে দেখেছি।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ইসলামাবাদে মায়ের অত্যাচারে পুকুরে ঝাঁপ দিয়ে মেয়ের আত্মহত্যা!
Rating: 5
Reviewed By: Unknown