• Latest News

    ৫০ হাজার টাকায় সন্তান বিক্রি করলেন পাষন্ড বাবা



    কক্সবার্তা ডেস্ক:
    চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ইছাপুরা গ্রামে মাদকের টাকা জোগাতে না পেরে সন্তান বিক্রি করেছেন এক মাদকাসক্ত বাবা।
    এ অভিযোগের তিনদিন পর গত রোববার (০৬ জুলাই) রাতে নোয়াখালী জেলার সোনাইমুড়ি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে শাহরাস্তি থানা পুলিশ। এ ঘটনায় হাসিনা আক্তার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
    পুলিশ জানায়, বৃহস্পতিবার শিশুর বাবা হারুনুর রশিদ তার ছোট ছেলে জায়েদ হোসেনকে (৪) বাড়ি থেকে নিয়ে নোয়াখালী জেলার সোনাইমুড়ি এলাকায় ৫০ হাজার টাকায় পূর্বপরিচিত এক মহিলার কাছে বিক্রি করে দেন। পরে শিশুটির মা আয়শা আক্তার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
    পরে পুলিশ রোববার রাতে নোয়াখালীর সোনাইমুড়ি এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। শিশুটির হেফাজতে থাকা হাসিনা আক্তারকেও এ সময় গ্রেফতার করে পুলিশ।
    ঘটনার পর থেকেই শিশুটির বাবা পলাতক রয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। সোমবার সকালে গ্রেফতার ওই মহিলাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
    শিশুর মা আয়শা বলেন, আমার স্বামী হারুন নেশাগ্রস্ত ও বেকার। নেশার টাকা জোগাড় করতে প্রায় ঘরের জিনিসপত্র বিক্রি করে দিতেন। গত বৃহস্পতিবার ছোট ছেলেকে দোকান থেকে কিছু কিনে দেয়ার নামে বাড়ি থেকে নিয়ে বিক্রি করে দেন।
    শাহরাস্তি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, খবর পেয়ে আমরা নোয়াখালী জেলার সোনাইমুড়ি এলাকা থেকে শিশুটি উদ্ধার করি। একই সঙ্গে হাসিনা আক্তার নামে একজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়। nj

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ৫০ হাজার টাকায় সন্তান বিক্রি করলেন পাষন্ড বাবা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান