নিউজ ডেস্ক:
আখের আঁটির ভেতরে লুকিয়ে ইয়াবা নেয়ার সময় মো.ফয়সাল (২২) নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সোমবার (০৭ আগস্ট) রাত ৯টার দিকে নগরীর কোতয়ালি থানার আলকরণ এলাকা থেকে ফয়সালকে আটক করা হয়েছে।
ফয়সাল কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের হোয়াইক্যং গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (মেট্রো) শামীম আহমেদ বলেন, আখের আঁটির ভেতরে কৌশলে ইয়াবাগুলো নেয়া হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে ফয়সালকে আটক করা হয়েছে।
ফয়সালের বিরুদ্ধে অধিদপ্তরের পরিদর্শক তপন কান্তি শর্ম্মা বাদি হয়ে কোতয়ালি থানায় মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন সহকারি পরিচালক (মেট্রো) জিল্লুর রহমান। nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: আখের আঁটিতে ৪ হাজার ইয়াবা, হ্নীলার যুবক আটক
Rating: 5
Reviewed By: Unknown