শাহেদ মিজান, কক্সবাজার:
কক্সবাজার জেলা কারাগারের মো. রায়হান (২৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তবে পরিবারের দাবি, নির্যাতনের কারণে তার মৃত্যু হয়। মো. রায়হান কক্সবাজার শহরের নূরপাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ আমিন হোসেনের পুত্র।
জেল সুপার বজলুর রশিদ আকন্দ জানান, হাজতি মো. রায়হান সোমবার সকাল ১১টার দিকে হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। তাকে চিকিৎসার জন্য দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
কক্সবাজার সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, রোগীটি হাসপাতালে আনার সময় প্রাণ যায় যায় অবস্থা। জরুরী চিকিৎসা দিয়ে তাকে ভর্তি দেয়া হয়। ভর্তির কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।
মৃত রায়হানের ছোট ভাই আরমান বলেন, গত রোববারও আমি ও আমার মা কারাগারে তাকে দেখতে গিয়েছিলাম। তখন তাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় দেখি। তার সাথে আমরা দীর্ঘক্ষণ কথাও বলি। এরপর তাকে কারাগারের ভিতর নির্যান করা হয়েছে। নির্যাতনে তার মৃত্যু হয়েছে।
জেল সুপার বজলুর রশিদ আকন্দ বলেন, ‘গত মার্চে একটি চুরির মামলায় মো. রায়হানকে জেলে আনা হয়। তারপর থেকে সে স্বাভাবিক অবস্থায় ছিলো। তাকে নির্যাতনের প্রশ্নই আসে না। সে স্ট্রোক করেই মারা গেছে।’ c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজার কারাগারে হাজতির মৃত্যু
Rating: 5
Reviewed By: Unknown