মো: রফিক উদ্দিন লিটন, ঈদগাঁও:
কক্সবাজার সদরের উত্তর বন বিভাগের আওতাধীন ফুলছড়ী রেন্জের নাপিতখালী বন বিটের সামাজিক বনায়নের প্রায় ১ একর বনভুমি জবর দখল থেকে উদ্ধার করলেন বন বিভাগ। সোমবার (১৪ আগষ্ট) সকালে ইসলামপুর ইউনিয়নের নাপিত খালী এলাকায় দখলে থাকা বন ভুমি উদ্ধার অভিযানে অংশ নেয় কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোর্শেদ, সহকারী বন সংরক্ষক মুহাম্মদ বেলায়েত হোসেন, ফুলছড়ী রেন্জ কর্মকর্তা আবদু রাজ্জাক, নাপিত খালী বিট কর্মকর্তা আজমল হোসেন মন্ডল, ফুলছড়ী বিট কর্মকর্তা হাবীবুর রহমান, মেধাকচ্ছপিয়া বিট কর্মকর্তা ছৈয়দ আবু জাকারিয়া। বন বিভাগের এই অভিযান এ প্রসঙ্গে ফুলছড়ী রেন্জ কর্মকর্তার সাথে কথা হলে তিনি অভিযানের সত্যতা নিশ্চিত করেন এবং অবৈধ দখলদারদের বিরোদ্ধে বিভাগীয় বন মামলা প্রস্তুতি চলছে বলে জানান।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ইসলামপুরে বনভুমি দখল মুক্ত করলেন বনবিভাগ
Rating: 5
Reviewed By: Unknown