• Latest News

    সালমান হত্যা মামলার আসামী ডনের সঙ্গে ছবি নিয়ে মুখ খুললেন সামিরা


    অনলাইন ডেস্ক:
    ঢালিউডের আলোচিত নায়ক সালমান শাহ'র স্ত্রী সামিরা সঙ্গে খল অভিনেতা ডনের একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়। ছবিটিতে সালমান হত্যা মামলার অন্যতম আসামি ডনের সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় এক নারীকে।
    'ডিভোর্স' শব্দটিই সালমানের মৃত্যুফাঁদ- এই শিরোনামে 'অপরাধ চক্র' সাময়িকীতে বেশ কয়েক বছর আগে একটি প্রতিবেদন করেন মঞ্জুশ্রী বিশ্বাস। সেই প্রতিবেদনে বেশ কয়েকটি ছবি জুড়ে দেয়া হয়। তার মধ্যে ভাইরাল হওয়া ওই ছবিটিও ছিল।
    ভাইরাল হওয়া ছবিটিতে ডনের সঙ্গে যে নারীকে দেখা গেছে সেটি নিজে নন বলে দাবি করেছেন সামিরা। তিনি বলেন, 'এটা 'আশা ভালোবাসা' নামে একটা সিনেমার শুটিং চলাকালীন তোলা। ডনের সঙ্গে যে মেয়েটিকে ওই ছবিতে দেখা যাচ্ছে ওটা আমি নই, ওটা নায়িকা সাবরিনার সঙ্গে ডনের ছবি। ওই ছবিটা সালমান ভ্যান্টিলেটরের ফাঁক দিয়ে তুলে ডনের সঙ্গে দুষ্টুমি করেছিল। এরপর ডন ওই ছবি নেয়ার জন্য সালমানের পেছনে তিনদিন ঘুরেছিল। দেখুন সালমান শাহর সম্পর্কে আপনাদের ইমোশন আমি বুঝি, শ্রদ্ধা করি। ইমন আমাকে ভালোবাসতো, আমিও ইমনকে ভালবাসতাম। তাই সবকিছু নিশ্চিত না হয়ে আমাকে অপবাদ দেবেন না প্লিজ। '
    ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যু হয় সালমানের। নায়কের পরিবারের দাবি, তিনি খুন হয়েছেন। আর খুনের সঙ্গে সালমানের স্ত্রী সামিরা জড়িত। সম্প্রতি সালমান হত্যা মামলার আরেক আসামি আমেরিকা প্রবাসী রুবিও সালমান হত্যার জন্য সামিরাকে দায়ী করেন। তবে সামিরা ও তার পরিবারের দাবি সালমান আত্মহত্যা করেছেন। ২১ বছর পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ড/আত্মহত্যা নিয়ে কোনো কুলকিনারা হয়নি।  pb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: সালমান হত্যা মামলার আসামী ডনের সঙ্গে ছবি নিয়ে মুখ খুললেন সামিরা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান