• Latest News

    ঈদগাঁওতে ডিসি সড়কে ছাগলের হাট: পথচারীদের দুর্ভোগ


    নিজস্ব প্রতিনিধি:
    হিন্দু ধর্মালম্বীদের আসন্ন মনসা পূজাকে ঘিরে ঈদগাঁও বাজারের প্রধান ডিসি সড়কের উপর যত্রতত্র ভাবে ছাগলের বাজার জমে উঠছে। আর এতে করে শিক্ষাথী, পথচারী, ব্যবসায়ী, চাকুরীজীবি সহ সাধারন লোকজন ও যানবাহন চলাচলে নিধারুন কষ্ট পাচ্ছে। দেখা যায়, ঈদগাঁওর যাতায়াতের প্রধান যোগাযোগ সড়ক সোনালী ব্যাংক ও ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের সন্নিকটে সড়কের দু পাশে প্রতি শনি ও মঙ্গলবার তথা বাজার বারের দিন এলোমেলো ভাবে বসে পাঠা ছাগলের জমজমাট বাজার। এ বাজারে বৃহত্তর ঈদগাওর হিন্দু সম্প্রদায় ছাড়াও অন্যন্য উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষজন এবং দূরদূরান্তেন লোকজন ছাগল বিকিকিনি করে থাকে। তবে এসব ছাগল নানা দামে বেচাকেনা হয়ে থাকে। আবার অনেকে বহুদিন ধরে পালিত পশু ছাগল চট্রগ্রাম, পটিয়াসহ বিভিন্ন বাজারে দিগুন দামে বেচাকেনা করে থাকে। গরুর চিকিৎসক ঈদগাওর দরগাহ পাড়ার সনজিত জানান, তার বড় চারটি ছাগল বেচার আশায় পটিয়া বাজারে নিয়ে যাচ্ছে। একটি ছাগলের দাম আনুমানিক আশি হাজার থেকে লক্ষাধিক টাকা হবে বলেও জানান। মনসা পুজাকে ঘিরে ছাগল বাজারে চলছে উৎসবের আমেজ। দুপুরবেলা থেকে রাত পযন্ত চলে এ বাজারে বেচাকেনা। এ পূজা যতই ঘনিয়ে আসছে, ততই হাটবাজারে ভীড় বাড়ছে । তবে সড়কের উপর আড়াআড়ি করে ছাগলের হাট বসার ফলে নর নারী ও ছোট বড় যানবাহন চলাচলে অযথা কষ্ট পাচ্ছে পাশাপাশি বিপাকে পড়ছে। অনেকে সড়কের উপর থেকে ছাগলের বাজারটি অন্যত্রে সরিয়ে নেওয়ার জোর দাবী ও জানান। অপরদিকে ঈদগাঁও বাজার ইজারাদার কমিটির সদস্য ব্যবসায়ী ছৈয়দ করিম জানান, সরকারী ভাবে নিদিষ্ট কোন শেড না থাকায় প্রতিবছরের ন্যায় উক্ত স্হানটিতে ছাগল বিকিকিনি হচ্ছে। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামান বাজার এলাকাকে যানজট মুক্ত রাখা হবে বলে জানান। তবে ছাগল বাজার ইজারাকারী আলমের মুটোফোনে সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁওতে ডিসি সড়কে ছাগলের হাট: পথচারীদের দুর্ভোগ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান