• Latest News

    ইসলামপুর নতুন অফিস থেকে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

    মোহাম্মদ মিজানুর রহমান আজাদ, ঈদগাঁও:

    কক্সবাজার মডেল থানার আওতাধীন ঈদগাঁও পুলিশের অভিযানে ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস বাজার এলাকা থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারা করা হয়েছে। আটককৃত মনজুর আলম (৪৭) ঐ এলাকার মনিরুজ্জামানের পুত্র। তার বিরুদ্ধে এসটি ৩৫৮/১২, সি.আর ৭৬৪/১১সহ ৩টি মামলা রয়েছে। ২ মামলায় হাজিরা থাকায় সে ঈদগাঁও এলাকায় বীরদর্পে ঘুরে বেড়ায়। ১৩ আগষ্ট সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও পুলিশের এএসআই পিয়ারের নেতৃত্বে একদল পুলিশ নতুন অফিস বাজার থেকে তাকে গ্রেফতার করে।
    অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা বলেন, তার বিরুদ্ধে ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা রয়েছে। তার গ্রেফতারের খবরে পরপরই বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে ছাড়িয়ে নিতে দৌড়ঝাপ শুরু করে দিয়েছে।
    অন্যদিকে মামলার বাদী আবুল কাশেম জানান, সে দীর্ঘদিন যাবত তাকে হুমকি ধমকি দিয়ে আসছে। c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ইসলামপুর নতুন অফিস থেকে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান