কক্সবার্তা ডেস্ক:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী সাংবাদিকদের নিয়ে যে আপত্তিকর বক্তব্য দিয়েছেন তা ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার না করলে তার সংবাদ বর্জনের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
বুধবার (২৩ আগস্ট) প্রতিবাদ সভা করে বাঁশখালী প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকরা এ হুঁশিয়ারি দেন।
সভায় উপস্হিত ছিলেন বাঁশখালী প্রেসক্লাব সভাপতি অনুপম কুমার দে অভি, সাবেক সভাপতি মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবী, সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা, শফকত হোসাইন চাটগামী, সাধারণ সম্পাদক আব্দুল মতলব কালু, মুহাম্মদ শফি উল্লাহ, আব্দুল জাব্বার, জোবাইর চৌধুরী, মুহাম্মদ মিজান বিন তাহের, সৈকত আচার্য্য, হিমেল বাপ্পা, শিব্বির আহমদ রানা প্রমুখ।
মঙ্গলবার বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী সাংবাদিকদের নিয়ে অশালীন মন্তব্য করায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এক বিবৃতিতে বলেন, ‘জেলার বাঁশখালীতে দুদকের গণশুনানি অনুষ্ঠানে স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের শায়েস্তা করতে দুদককে যে অনুরোধ জানিয়েছেন তা দুঃখজনক। এ বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।’
বিবৃতিতে আরও বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার সরকারের অগ্রযাত্রা এবং সাফল্যের খবরগুলো সাংবাদিকরা যখন প্রচার করছে তখন সাংসদ মোস্তাফিজুর রহমানের এরকম বক্তব্য দুঃখজনক।
তিনি এ বক্তব্যেও মাধ্যমে বাংলাদেশের সাংবাদিক সমাজকে হেয় করেছেন। তিনি যদি সাংবাদিকদের দুর্নীতি প্রমাণ করতে না পারেন তাহলে তার পদত্যাগের দাবিতে সাংবাদিক সমাজ রাজপথে আন্দোলনে নামবে। nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: বাঁশখালী প্রেস ক্লাবের হুঁশিয়ারি
Rating: 5
Reviewed By: Unknown