• Latest News

    খুটাখালী থেকে উদ্ধার হওয়া মস্তকবিহীন লাশ ৬ দিন পর দাফন


    নিজস্ব প্রতিনিধি, কক্সবার্তা ডটকম:

    চকরিয়া উপজেলার খুটাখালীর ধান ক্ষেত থেকে উদ্ধার মস্তকবিহীন হতভাগা মোজাহের মিয়া (৩২) এর জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার রাত ৯ টার সময় ইউনিয়নের নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়।
    গত ১৮ আগষ্ট দুপুরে মস্তকবিহীন লাশটি উদ্ধারের পর পরিচয় নিশ্চিত না হওয়ায় শনিবার সকাল ১১টার দিকে কক্সবাজার পৌরসভার অধীন আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে মোজাহের মিয়াকে ‘বেওয়ারিশ’ হিসেবে দাফন করা হয়। প্রশাসনিক প্রক্রিয়া শেষে বুধবার তার লাশ উত্তোলন করা হয়েছে।
    গত রোববার (২০ আগষ্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী ও এসআই আলমগীর সহ পুলিশের একটিদল স্থানীয়দের খবরের ভিত্তিতে খুটাখালীর বালুরচর এলাকার ধান ক্ষেত থেকে নিহতের বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করেন।
    মামলার তদন্ত কর্মকর্তা ও থানার এসআই মো.আলমগীর বলেন, গত ১৮ আগষ্ট দুপুরে মস্তকবিহীন লাশটি উদ্ধারের পর পরিচয় নিশ্চিত না হওয়ায় শনিবার সকাল ১১টার দিকে কক্সবাজার পৌরসভার অধীন আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে মোজাহের মিয়াকে ‘বেওয়ারিশ’ হিসেবে দাফন করা হয়। তিনি জানান, গত রোববার দুপুরে খুটাখালীর বালুরচর এলাকার স্থানীয় পথচারীরা একটি পলিথিন মোড়ানো বস্তু দেখে তাদের খবর দেয়। পরে ঘটনাস্থলের ৫০০ গজ অদুরে ধানক্ষেত থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা করা হয়।
    চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন বলেন, এলাকাবাসীর খবরের ভিক্তিতে ঘটনার তিন দিন পর গত রোববার দুপরে ঘটনাস্থলের অদুরে ধান ক্ষেত থেকে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়। তিনি বলেন, শনিবার রাতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ছবিতে পরনের শার্ট, প্যান্ট, পকেটে থাকা টুপি, পায়ের সেন্ডেল দেখে পরিচয় নিশ্চিত করেছেন স্ত্রী সাবেকুন নাহার।
    নিহত মোজার মিয়া (৩৫) বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালীর রঙ্গারঝিরি এলাকার নুর মোহাম্মদের ছেলে। পেশায় তিনি রাবার ব্যবসায়ী। তার ৪ জন সন্তান রয়েছে।
    স্ত্রী সাবেকুন নাহার জানিয়েছেন, তার স্বামী রাবার ব্যবসার টাকা তুলতে বৃহস্পতিবার বাড়ী থেকে বের হন। ব্যবসার পাশাপাশি তিনি তাবলীগের চিল্লায়ও যেতেন। এ কারণে পকেটে সব সময় টুপি রাখতেন। তার কোন শত্রুও ছিলনা। 
    বুধবার প্রশাসনিক প্রক্রিয়া শেষে লাশ উত্তোলন করে দাফন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: খুটাখালী থেকে উদ্ধার হওয়া মস্তকবিহীন লাশ ৬ দিন পর দাফন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান