• Latest News

    মাতারবাড়ীতে যুবলীগের প্রতিবাদ মিছিল ও সড়ক অবরোধ


    আল জাবের, বদরখালী:
    মহেশখালী উপজেলা যুবলীগ কতৃক সদ্য ঘোষিত মাতার বাড়ী ইউনিয়ন যুবলীগের টাকার বিনিময়ে পকেট কমিটি বাতিলের দাবিতে মাতারবাড়ী ইউনিয়ন যুবলীগের এক অংশের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। মাতার বাড়ী নতুন বাজার সি এন জি ষ্টেশন থেকে শুরু হয়ে মাতার বাড়ীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিটি নতুন বাজারে এসে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করে। গতকাল রাতের এই প্রতিবাদ সমাবেশ থেকে কক্সবাজার জেলা যুবলীগের মতামত বিহীন উক্ত কমিটি বাতিলের জোর দাবি জানানো হয়। অন্যতায় আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষানা করা হবে বলে হুশিয়ারি দেন বক্তারা। মাতার বাড়ী যুবলীগের কমিটির ব্যপারে কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ-সম্পাদক মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে উনি আমাদেরকে জানান গঠনতন্ত্র মোতাবেক ইউনিয়ন কমিটি করতে হলে জেলা যুবলীগের মতামত নিতে হয় কিন্তু মাতার বাড়ীতে কোন কমিটি দেওয়ার ব্যাপারে আমাদের কাছ থেকে কোন মতামত নেয়নি উপজেলা যুবলীগ, তিনি আরো বলেন মাতার বাড়ীতে কোন কমিটি দেয়নি বলে আমাকে জানিয়েছে মহেশখালী উপজেলা যুবলীগ।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মাতারবাড়ীতে যুবলীগের প্রতিবাদ মিছিল ও সড়ক অবরোধ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান