• Latest News

    বদরখালীতে আ.লীগের উদ্যোগে ১৫ আগস্ট শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


    নিজস্ব প্রতিবেদক:
    ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, বদরখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফের সভাপতিত্বে,বদরখালী এম,এস ( ডিগ্রি) মাদ্রাসা মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল বিকেলে অনুষ্ঠিতব্য সভা পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামীলীগ বদরখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিটু।
    এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বদরখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মাতামুহুরি সাংগঠনিক আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী বিএ, বিশেষ অতিথি যথাক্রমে বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খাইরুল বশর, ধর্ম বিষয়ক সম্পাদক মাষ্টার মকবুল হোছাইন, প্রচার সম্পাদক নুরুুল আমিন ছোট, সদস্য হাসান কোম্পানি, শেখ মহি উদ্দিন,মাষ্টার নুরুল কাদের ছিদ্দিকী, বক্তব্য রাখেন বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের নেতা জয়নাল আবেদীন খান, আব্বাস উদ্দিন জঙ্গি,নুরুল আমিন জনি, জয়নাল আবেদীন বড়, বেলাল উদ্দিন সাবেক এম ইউ পি, মাহামুদুল হক, নুরুল হোছাইন বাঙ্গালি, মাষ্টার গিয়াস উদ্দিন,আওয়ামীলীগ নেতা আনোয়ার পারভেজ, মোহাম্মদ কাজল, মোহাম্মদ হোছাইন, বদরখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউনুছ ছিদ্দিকী, বদরখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির পরিচালক হাজ্বী হামিদ উল্লাহ, বদরখালী ইউনিয়ন পরিষদের এম ইউ পি হেলাল উদ্দিন, মাতামুহুরি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইছা কলিম উল্লাহ, বদরখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনজুর আলম,বদরখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন ছোটন, ছাত্রনেতা মনির উল্লাহ রাজু,ছোটন, দেলোয়ার, সালাহ উদ্দিন, বদরখালী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক,বদরখালী এম,এম ফাজিল ( ডিগ্রি) মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, বদরখালী আলজাহার উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্হিত ছিলেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বদরখালীতে আ.লীগের উদ্যোগে ১৫ আগস্ট শোক দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান