• Latest News

    খুটাখালীতে ৪২তম জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও কাঙ্গালি ভোজ!


    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
    চকরিয়া উপজেলার খুটাখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস ২০১৭ সম্পন্ন হয়েছে। খুটাখালী জাতীয় শোক দিবস উদযাপন পরিষদের সভাপতি উপজেলা যুবলীগের শিক্ষা প্রশিক্ষণ পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম মিটুর সভাপতিত্বে গতকাল ১৮ আগস্ট কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন মিলনায়তনে আলোচনা সভা ও কাঙ্গালি ভোজ আয়োজন সম্পন্ন হয়েছে। খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল হক ভুট্টুর ও যুবলীগ নেতা মোঃ ফারুকের সার্বিক তত্ত্বাবধানে, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনোয়ারুল আজিমের সঞ্চালনায়, সকাল ৭ টায় ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কর্মসূচির কার্যক্রম শুরু হয়।
    উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম বিএ (অনার্স) এমএ বলেন- জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে ঠিক তখনই সে আগস্টের ষড়যন্ত্রকারীরা আবারো জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সম্প্রতি ধ্বংসাত্মক ঘটনা ঘটাতে ষড়যন্ত্র শুরু করেছে। এ তৎপরতা কঠোর হস্তে দমনের জন্য দলীয় নেতা-কর্মীদের আরো নিবেদীত প্রাণ হতে হবে। এছাড়া খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে এত সুন্দর আয়োজন পূর্বে কখনো দেখেনি জানিয়ে তিনি আরো বলেন নৌকার জনপ্রিয়তাকে আরো মজবুত করতে খুটাখালী ইউনিয়ন যুবলীগকে শক্তহাতে হাল ধরতে হবে।
    এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পারিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ, খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, সিনিয়র সহ সভাপতি বাহাদুর হক, সাধারণ সম্পাদক এম. বেলাল আজাদ, ইউ. আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিটু।
    বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মীর আহমদ হেলালী, চকরিয়া উপজেলা যুবলীগের সহ সভাপতি ও পৌরসভা ৮নং ওয়ার্ড কাউন্সিলর মুজিবুল হক মুজিব, খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি শেখ বশির আহমদ হেলালী, চকরিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান ওয়াহিদ ও অর্থ সম্পাদক আজিজুল হক। এছাড়া খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা সহ উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠিতব্য ৪২তম জাতীয় শোক দিবস পালনে সারা দিনের আয়োজনে ছিল খতমে কোরআন, জাতীয় পতাকা অর্ধনিমিতকরণ, জাতীরজনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর ভাষণ, শোক র্য্যলি, আলোচনা সভা ও কাঙ্গালি ভোজ।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: খুটাখালীতে ৪২তম জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও কাঙ্গালি ভোজ! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান