চকরিয়া প্রতিনিধি:
চকরিয়ায় বন্ধুর কাছে ধার দেয়া পাওনা টাকা ফেরত চাওয়ায় উপজেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক হাফেজ মৌলানা কাউছারকে (৩৫) কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। কাউচার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছড়ারকুল এলাকার মৌলানা নুরুজ্জমানের পুত্র। আহত কাউছারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী ছড়ারকুল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়া জানান, বুধবার বিকেলে হাফেজ মৌলানা কাউছারের সাথে ধার দেওয়া দেড় লক্ষ টাকা নিয়ে স্থানীয় আশরাফ মিয়ার পুত্র মৌলানা ছলিম উল্লাহর তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ছলিম উল্লাহর সহযোগী ভাড়াটিয়া মো. বশির ধারালো অস্ত্র দিয়ে পেছন থেকে হাফেজ কাউছারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে চলে যায়।
খবর পেয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আবসারসহ এলাকাবাসী ঘটনাস্থল থেকে আহত ব্যাক্তিকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
আহত ওলামা লীগের সম্পাদক কাউছারের স্ত্রী জানান, আমার স্বামীর ঘনিষ্ঠ বন্ধুত্বের সুবাদে মৌলানা ছলিম উল্লাহকে মৌখিকভাবে দেড় লক্ষ টাকা ধার দেন। উক্ত টাকাথেকে ছলিম উল্লাহ নব্বই হাজার টাকা সমপ্রতি পরিশোধ করেন। অবশিষ্ট ষাট হাজার টাকা ফেরত দেয়ার বিষয় নিয়ে ছড়ারকুল স্টেশনে তর্কাতর্কি হয়। এসময় হঠাৎ ছলিমের সহযোগী বশির পেছন থেকে এসে ধারালে দা দিয়ে মাথায় এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনার বিষয়ে কেউ আমাকে জানায়নি। লিখিত অভিযোগ দেয়া হলে অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। bs
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়াতে পাওনা টাকা ফেরত চাওয়ায় ওলামা লীগ নেতাকে কুপিয়ে জখম
Rating: 5
Reviewed By: Unknown