• Latest News

    ঈদগাঁওর বিশিষ্ট শিক্ষানুরাগী শফিক হাজী আর নেই: বিভিন্ন মহলের শোক

    শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও:
    কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর ভোমরিয়াঘোনার বিশিষ্ট সমাজ সেবক, দানবীর, শিক্ষানুরাগী হাজী শফিক ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী শফিকুর রহমান প্রকাশ শফিক হাজী আর নেই (ইন্না…… রাজেউন)। ১ আগষ্ট দুপুর ২ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৫ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। পারিবারিক সূত্রে জানা যায়, হাজী শফিক দীর্ঘদিন বার্ধ্যক্য জনিত রোগে ভূগছিলেন। ঐ দিন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত তার মৃতদেহ চট্টগ্রাম থেকে ঈদগাঁওর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য হাজী শফিক এলাকায় মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোক্তা ছিলেন। তার হাতে গড়া ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রী কলেজ সংলগ্ন মসজিদ, বাসস্টেশনে হাজী শফিক শপিং সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকও ছিলেন। এদিকে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা যুবদলের প্রচার সম্পাদক মোঃ ইছমাইলের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সদর-রামু আসনের সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি শহিদুর রহমান শহিদ, সাধারণ সম্পাদক শওকত আলম শওকত, যুবদল সভাপতি মোঃ আজমগীর, সহ-সভাপতি নুরুল আজিম, সাধারণ সম্পাদক কামাল উদ্দীন, শ্রমিকদল সভাপতি আবু তাহের মুন্না, সাধারণ সম্পাদক শফিউল আলম শান্ত, ছাত্রদল সভাপতি বেলাল উদ্দীন, সহ-সভাপতি জুনাইদুল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক জুনাইদ হাসানসহ বিএনপির অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁওর বিশিষ্ট শিক্ষানুরাগী শফিক হাজী আর নেই: বিভিন্ন মহলের শোক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান