• Latest News

    খুটাখালীতে সন্ত্রাসী হামলায় বয়োবৃদ্ধ আহত


    অলি উল্লাহ রনি, চকরিয়া:
    চকরিয়ার খুটাখালীতে সন্ত্রাসী হামলায় মকছুদ আহমদ (৬০) নামের এক বয়োবৃদ্ধ আহত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে খুটাখালী ইউনিয়নের কুতুবদিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। আহত বয়োবৃদ্ধ খুটাখালীর ১নং ওয়ার্ড মেদাকচ্ছপিয়ার বাসিন্দা মৃত নুর আহমদের ছেলে।
    বাদী মকছুদ আহমদের দায়েরকৃত এজাহারের বিবরণে জানা যায়, তিনি খুটাখালী বহলতলী তলিয়া ঘোনা পরিচালনা কমিটির একজন সদস্য হন। তার ৬০শতক জমি জবর দখল করে নিতে দুর্লোভের বশবর্তী হয় একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকার নজির আহমদ ফকিরের ছেলে মোঃ সায়েম, মৃত হাজী জালালের পুত্র আবদুল মতলব, ডুলাহাজারা কাটাখালী গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে শফিকুর রহমান ও খুটাখালী বাজারের কবির আহমদ। এতে জবর দখলকারীরাও ওই কমিটির সদস্য। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে মকছুদ আহমদকে পূর্বপরিকল্পিভাবে মৎস্য ঘোনা লাগিয়তের কথা বলে আবদুল মতলবের বাড়িতে ডেকে আনে পরিচালনা কমিটির উপরোল্লেখিত সদস্যরা। কোনকিছু বুঝে উঠার আগেই মৎস্য ঘোনা লাগিয়ত সংক্রান্ত কথিত একটি চুক্তিপত্রে স্বাক্ষর দিতে বলে। ওইপত্রে স্বাক্ষর দিতে অপারগতা প্রকাশ করলে আকষ্মিক সন্ত্রাসী হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে। এমনকি তাকে শ্বাসরোধ করে প্রাণে হত্যার অপচেষ্টা চালায় দুস্কৃতিকারীরা। এসময় ব্যবহৃত মোবাইল সেট ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এদিকে তার শোর চিৎকারের শব্দ পেয়ে এলাকাবাসী ও স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এব্যাপারে চিকিৎসাধীন বয়োবৃদ্ধ মকছুদ আহমদ সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: খুটাখালীতে সন্ত্রাসী হামলায় বয়োবৃদ্ধ আহত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান