তামিরুল ইসলাম মিল্লাত::
স্টাফ রিপোর্টার..
কক্সবার্তা ডট কম।।
সমাজ কিংবা দেশে চলতে গেলে সবাইকে কতগুলো সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিত নিয়ম কানুন মেনে চলতে হয়। এই সুনির্দিষ্ট নিয়মকানুনই হল আইন। আর এই নিয়মকানুন সঠিকভাবে সমুন্নত রাখার জন্য কতগুলো মানুষ নিয়মিত করে যায় পরিশ্রম। এমনি কতগুলো সুপরিশ্রমী মানুষকে কাজের ফলসরূপ দেয়া হয় পুরষ্কার।
সমাজ কিংবা দেশে আইনি পেশায় অবদান রাখা মানুষগুলোকে প্রতিবছর পুরষ্কার প্রদান করে "৭১ মিডিয়া ভিশন বাংলাদেশ" ।
এরই ধারাবাহীকতায় গত ৭ আগষ্ট ২০১৭ শাহবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর ভিআইপি সেমিনার হলে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে কক্সবাজারের গর্ব এডভোকেট কুতুব উদ্দিনকে মর্যাদাপূর্ণ "নেলসন ম্যান্ডেলা এ্যাওয়ার্ড"-২০১৭ প্রদান করা হয়। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে আইন পেশায় বিশেষ অবদানের জন্য গৌরবময় কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ তাঁকে এই বিরল সম্মাননা প্রদান করা হয়।
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এড. শামসুল হক টুকুর হাত থেকে সম্মাননা গ্রহণ করা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের স্থায়ী কমিটির সদস্য এড. আবদুল মতিন খসরু এমপি।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক, ৭১ মিডিয়া ভিশনের চেয়ারম্যান জাফর আহমদ জয় ও নির্বাহী পরিচালক মোঃ আর, কে রিপন।
উল্লেখ্য, বর্তমানে আইনজীবী হিসেবে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট সলিমুল মোস্তফার সাথে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে নিয়োজিত এড. কুতুব উদ্দিন কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ সাতজোলা কাটা গ্রামের বাসিন্দা মরহুম হাজী নুরুল আলম ও মাতা মরহুমা হাজেরা বেগম এর সুযোগ্য সন্তান।
ভবিষ্যত জীবনে আইন পেশায় সৎ ও নির্ভীকভাবে কাজ করার জন্য সকলের দোয়া কামনা করেছেন তিনি।