• Latest News

    বদরখালী চেয়ারম্যানের ভাতিজা প্রেমিকার সাথে অনৈতিক কাজে আটক, চলছে ক্ষমতার দাপট!


    বদরখালী সংবাদদাতা:
    বদরখালী ইউপি চেয়ারম্যানের ভাতিজা অনৈতিক কাজে নারী সহ হাতেনাতে ধরা পড়ায় স্থানীয় ভাবে উত্তেজনারর রেশ কাটছে না।
    জানা যায় গত ২২ আগস্ট রাতে বদরখালী ২ নং ওয়ার্ডের মগনামা পাড়ার গিয়াস উদ্দিনের মেয়ে আসমাউল হোসনা এ্যনি'র সাথে রাতের অন্ধকারে অনৈতিক কার্য অবস্থায় এলাকাবাসী হাতেনাতে আটক করেন বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বসরের ভাতিজা ও আবুল বশরের বড় ছেলে হাসান জুয়েলকে। জুয়েল বদরখালী বাজারের একজন চাউল ব্যবসায়ী বলে জানা গেছে। এর সুষ্ঠু বিচার না হওয়ায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। সুত্রে জানায় তারা উভয়ই দীর্ঘ দিন ধরে গোপনীয় প্রেম চালিয়ে আসছিল এবং এখনো পর্যন্ত একে আপরকে বিয়ে করতে রাজি আছে বলে অবাধে চালাচ্ছে গোপনীয় মেলামেশা। কিন্তু পিতার ক্ষমতার দাপটে তাদের প্রেমকে ব্যর্থ করে দিয়ে মেয়েটির সর্বনাশ ডেকে আনতে যাচ্ছে। এনিয়ে প্রভাবশালীদের ভয় ও একপ্রকার হুমকিতে মেয়ে পক্ষের লোকজন আইনের আশ্রয় নিতেও সাহস পাচ্ছে না বলে গোপন সুত্রে জানা গেছে। আরো জানা যায় প্রেমিক জুয়েলের পিতা আবুল বশর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতি মামলার অন্যতম আসামী। কিন্তু ক্ষমতার দাপটে বিভিন্ন অপকর্ম করে বেড়ালেও অদৃশ্য শক্তিবলে আবুল বশর থেকে যাচ্ছে আইনি ধরাছুয়ার বাইরে। তার ছেলের জুয়েলের প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ার কারন সম্পর্কে জানতে চাইলে আবুল বশর বলেন 'এ ব্যাপারে আমি কিছুই জানি না। পত্রিকায় যা পারেন লিখেন এতে আমার কিছু যায় আসে না এবং আমাকে কেউ কিছু করতে পারবে না।'

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বদরখালী চেয়ারম্যানের ভাতিজা প্রেমিকার সাথে অনৈতিক কাজে আটক, চলছে ক্ষমতার দাপট! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান