জহির খন্দকার, ঈদগড়:
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাইশারী করলিয়ামুরা এলাকায় গত ২৬ অাগস্ট রাত সাড়ে ৮ টায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ লোকজন। নিহত ব্যক্তি রামু থানার ঈদগড় করলিয়ামুরা গ্রামের মৃত হেদায়ত অালীর পুত্র নজির অাহাম্মদ (৬০) প্রকাশ মাইক নজির।
জানা যায়, নজির করলিয়ামুরা মসজিদ থেকে নামাজ অাদায় করে নিজ বাড়ীতে যাওয়ার প্রতিমধ্যে বাইশারী করলিয়ামুরা এলাকায় গেলে উৎপেতে থাকা প্রতিপক্ষ লোকজন লোহাড় রড় দিয়ে তাকে এলোপাতারি মারধর করে পুরা শরীর তেথঁলে দেয় ও মাথা পেটে দেয়।তার শোর চিৎকারে লোকজন এগিয়ে অাসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।গুরুত্বর অাহত অবস্তায় নজির অাহাম্মদকে কক্সাবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।এই রিপোর্ট লেখা পযর্ন্ত নিহত নজির অাহাম্মদের লাশ কক্সাবাজার সদর হাসপাতালে হিমাগারে ছিল।
নিহত নজির অাহাম্মদের পুত্র হেলাল উদ্দিন বলেন, অামার বাবা মৃত্যু বরন করার অাগে অামাদের সাথে কথা বলে জানিয়েছে কারা তাকে মারধর করেছে।
এলাকার একাধিক সুত্র দাবি করেছে, ঘটনাটি পুর্ব পরিকল্পিত।নিহত নজির অাহাম্মদের প্রতিপক্ষ কয়েকটি মামলার পলাতক অাসামী অালী অাহাম্মদ গুরুইচ্ছাকে বিগত ৩ মাস পুর্বে ঈদগড় পুলিশ ক্যাম্পের এ এস অাই মোরশে অালম অাটক করে জেল হাজতে প্রেরন করেছিল।অালী অাহাম্মদ গুরুইচ্ছাকে পুলিশের অাটকের ঘটনায় নিহত নজির অাহাম্মদের সহযোগিতা ছিল মর্মে সন্দেহ করে হুমকি দেওয়া হয়েছিল।অালী অাহাম্মদ গুরুইচ্ছা জামিনে এসেই নজির অাহাম্মদকে হত্যা করেছে বলে তার ছেলে হেলাল উদ্দিন দাবী করেছে।রাতে ঘটনার পর পর বাইশারী তদন্ত পুলিশ ফাঁড়ির ইনচার্জ অাবু মুছা ও ঈদগড় পুলিশ ক্যাম্পের এ এস অাই মোরশেদ অালম ঘটনাস্তল পরিদর্শন ও অভিযান শুরু করেছে।লাশের ময়না তদন্ত ও দাফন শেষে মামলা করা হবে বলে জানা গেছে।
নজির অাহাম্মদের মৃত্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: বাইশারীতে ঈদগড়ের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
Rating: 5
Reviewed By: Unknown