• Latest News

    নিজের মেয়েকে ৬০০ বার ধর্ষণ করল বাবা!

    মালয়েশিয়ায় এক ব্যক্তির বিরুদ্ধে মেয়েকে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। অভিযোগ প্রমাণিত হলে ওই ব্যক্তির ১২ হাজার বছরের কারাদণ্ড হতে পারে।

    দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, ওই ব্যক্তি তাঁর মেয়ের ওপর ৬০০ বারের বেশি ধর্ষণ ও যৌন নিপীড়ন চালিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে ৬২৬টি অভিযোগ গঠন করেছে পুলিশ। দেশটির একটি আদালতে এই ঘটনার বিচার শুরু হয়েছে।

    আদালতের কর্মকর্তারা দুদিন ধরে ওই ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে শেষ করেছেন।

    ওই ব্যক্তির বিরুদ্ধে তাঁর ১৫ বছর বয়সী মেয়ের সঙ্গে বিকৃত যৌনাচারের ৫৯৯টি অভিযোগ আছে। এ ছাড়া মেয়েকে নিপীড়ন-নির্যাতনের বিষয়ও অভিযোগে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি নিজেকে নির্দোষ দাবি করেছেন।

    যৌন অপরাধের বিচারের জন্য দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় বিশেষ একটি আদালত স্থাপন করা হয়েছে। এই আদালতের ডেপুটি পাবলিক প্রসিকিউটর আইমি সায়াজভানি বার্তা সংস্থা এএফপিকে বলেন, দোষী সাব্যস্ত হলে ওই ব্যক্তির ১২ হাজার বছরের বেশি কারাদণ্ড হতে পারে।

    এ ছাড়া বিকৃত যৌনাচারের প্রতিটির অভিযোগে ওই ব্যক্তিকে বেত্রাঘাতসহ সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে। ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলেও ২০ বছরের কারাদণ্ড এবং যৌন হয়রানির অন্য ৩০টি অভিযোগের প্রতিটিতেও ২০ বছর করে শাস্তি পাবেন।

    আদালতে ওই ব্যক্তি জামিন আবেদন করলেও বিচারক ইয়ং জারিদা তাঁর জামিন আবেদন নাকচ করে দিয়েছেন।

    চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত মেয়ের সঙ্গে পৈশাচিক এ আচরণের অভিযোগ ওঠে। ওই সময় বাবার সঙ্গেই ছিল ১৫ বছরের মেয়েটি। পরে তার মায়ের অভিযোগের ভিত্তিতে ২৬ জুলাই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

    শিশু যৌন নিপীড়নের বিচারের জন্য গত জুনে মালয়েশিয়ায় বিশেষ আদালত চালু করা হয়।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: নিজের মেয়েকে ৬০০ বার ধর্ষণ করল বাবা! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান