ডেস্ক রিপোর্ট :::

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে লাশ যেন পিছু ছাড়ছে না।মস্তকবিহীন লাশ উদ্ধারে ৩দিন পার হতে না হতেই ২১শে আগষ্ট ঠিক একই জায়গার কাছাকাছি আবু হেনা (১৯) নামে এক যুবকের লাশ পাওয়া যায়।
খুটাখালী ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম দিকের গ্রাম শিয়াপাড়ায় পরিত্যাক্ত লাশটি পড়ে থাকে বলে সর্ব প্রথম স্থানীয়রা খবর দেয়।
নিহত যুবক ওই এলাকার আবদুর রহমানের পুত্র এবং পেশায় হাইয়েস চালক।
স্থানীয় জনসাধারণ জানান, সকালের দিকে শিয়াপাড়ায় লাশটি স্থানীয়রা দেখতে পায়।এরপর থেকে লাশটি দেখতে শত শত উৎসুক জনতা ওই এলাকায় ভিড় জমিয়েছে।
তবে এ প্রতিবেদক রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। এলাকাবাসির মত, ওই যুবক প্রায়ই স্থানীয়দের সাথে ঝগড়া করতো বলে জানা যায়।
এ বিষয়ে খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান বলেন, লাশ পড়ে থাকার বিষয়টি তিনি জেনেছেন।তিনি থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। এখন পর্যন্ত মৃত্যু রহস্য বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন,তদন্ত ওসি মিজানুর রহমান এবং সঙ্গীয় ফোর্স নিয়ে লাশের সংবাদ পাওয়া মাত্র উদ্ধার মর্মে স্বয়ং নিজেই তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছাই।