• Latest News

    নাশকতার সন্দেহে কক্সবাজার জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আটক





    প্রেস রিপোর্ট::
    কক্সবাজার শহরের বৌদ্ধ পল্লীতে নাশকতার সন্দেহে জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মনজুর হাসানকে পুলিশের কাছে সোপর্দ করেছে ছাত্রলীগ। এ ঘটনায় রোববার সকালে পুলিশ বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা করে হাসানকে আদালতে পাঠায়।

    কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয় জানান, গত শনিবার রাতে জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মনজুর হাসানের নেতৃত্বে কয়েকজন কক্সবাজার শহরের বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকায় জড়ো হয়। ওই সময় তারা বৌদ্ধ পল্লী কেন্দ্রিক নাশকতার চেষ্টা করলে প্রত্যক্ষদর্শীরা তাকে খবর দেয়।

    তিনি এবং তার সাধারণ সম্পাদকসহ একদল ছাত্রলীগের নেতা-কর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে বাকিরা পালিয়ে গেলেও হাসানকে আটক করা সম্ভব হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া জানান, বিষয়টি যাচাই বাছাই করে প্রমাণ পাওয়ায় এ ঘটনায় হাসানের বিরুদ্ধে রোববার দ্রুত বিচার আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: নাশকতার সন্দেহে কক্সবাজার জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান