• Latest News

    জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন!


    অনলাইন ডেস্ক: জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। রোববার (২ জুলাই) দুপুরে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
    নিহত মোতালেবের মেয়ে শ্রাবনী আক্তার জানায়, মোতালেব হোসেন (৫০) বিকেল ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে পুকুরে গোসল করতে যাচ্ছিলেন। বাড়ির সামনে আগে থেকে ওৎ পেতে থাকা মোতালেবের বড় ভাই ওয়াহাব মাস্টার (৬০) ও তার ছেলে মেয়েরা অতর্কিত হামলা চালায় তার ওপর। হামলাকারীরা ইট দিয়ে মোতালেবের মাথা ও চোখ থেতলে দেয়।
    স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
    তারাকান্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) রোস্তম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বসতভিটা নিয়ে মোতালেব ও তার ভাই ওয়াহাব মাস্টারের মধ্যে র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে। ঘটনার পর থেকে ওয়াহাব মাস্টার ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন। nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান