• Latest News

    খুটাখালীতে প্রবল বর্ষণে সড়কের ব্যাপক ক্ষয়-ক্ষতি





    সেলিম উদ্দিন:::
    কক্সবার্তা ডট কম।।

    চকরিয়া উপজেলার খুটাখালীতে প্রবল বর্ষণে সড়কের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে কাঁচা বাড়ীঘর ও ফসলি জমি। টানা ৪ দিনের ভারী বর্ষণে ইউনিয়নের পূর্বপাড়া ও হাফেজখানা সংলগ্ন বিরাট একটি অংশ পানির প্রবল স্রোতে ভেঙ্গে গেছে। ভাঙ্গনএলাকা দিয়ে ছড়ার বন্যার পানিঅনুপ্রবেশকরায় ৬নংওয়ার্ডেরপিয়াজ্জ্যাকাটা,হরইখোলা,পূর্বপাড়া,অফিসপাড়া,নাপিতপাড়া,চড়িবিল,দরগাহপাড়া,কিশলয় স্কুল,ফরেষ্ট অফিস, ৫নং ওয়ার্ড়ের মাইজপাড়া, হাফেজখানা,দক্ষিন পাড়া,খুটাখালী উচ্চ বিদ্যালয়,৭নং ওয়ার্ড়ের জলদাশ পাড়া,উত্তর ফুলছড়ি ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
    ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান জানান, কোন প্রাণ হানির ঘটনা না ঘটলেও মানবেতর জীবন যাপন করছে ইউনিয়নের ৩ শতাধিক পরিবার। এছাড়াও কাঁচা রাস্তঘাট ভেঙ্গে গেছে। বন্যার পানির কারণে ১নং ওয়ার্ড়ের পাগলির বিল,ছড়াপাড়ার অবস্থা অত্যন্ত নাজুক। ঢলের পানিতে কয়েকটি গ্রামের সড়কের উপর পানি ওঠে চলাচল অনোপযোগী হয়ে পড়েছে। বর্ষার মৌসুমের ধানের বীজতলার ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
    খোঁজ খবর নিয়ে জানা গেছে, গত মঙলবার খুটাখালীর ছড়ার বেড়িবাঁধ ভেঙ্গে গিয়ে বিস্তীর্ণ এলাকা ২/৩ ফুট পানির নিচে তলিয়ে গেছে। খুটাখালীর ছড়া দিয়ে ধারন ক্ষমতার অতিরিক্ত পানি প্রবাহিত হওয়ায় বেড়িবাঁধের পূর্বপাড়া ও হাফেজখানা সংলগ্ন বিরাট একটি অংশ পানির প্রবল স্রোতে ভেঙ্গে গেছে। ভাঙ্গন এলাকা দিয়ে ছড়ার বন্যার পানি অনুপ্রবেশ করায় ৬নং ওয়ার্ডের পুর্ব পাড়া সড়ক পিয়াজ্জ্যাকাটা,হরইখোলা, পূর্বপাড়া,অফিসপাড়া,নাপিতপাড়া,চড়িবিল,দরগাহপাড়া,কিশলয় স্কুল,ফরেষ্ট অফিস, সেগুন বাগিচা সড়ক, ৫নং ওয়ার্ড়ের মাইজপাড়া, হাফেজখানা,দক্ষিন পাড়া,খুটাখালী উচ্চ বিদ্যালয়,৭নং ওয়ার্ড়ের জলদাশ পাড়া,উত্তর ফুলছড়ি এলাকার শত শত ঘরবাড়ী পানির নিচে তলিয়ে গেছে। পানির নিচে তলিয়ে যাওয়া বসতবাড়ীর লোকজন বর্তমানে তীব্র খাদ্য ও পানীয় জলের সংকটে পড়েছে।
    ১নং ওয়ার্ড় মেম্বার ছলিম উল্লাহ জানান, বন্যার পানির কারণেমেধাকচ্ছপিয়ার পাগলিরবিল, নুরানী মাদ্রাসা পাহাড়ী ঢলের পানিতে তলিয়ে গেছে,এছাড়া ছড়াপাড়ার অবস্থা অত্যন্ত নাজুক। তিনি আরো জানান, জলমগ্ন হয়ে পড়েছে ওই ওয়ার্ডের পাগলিরবিল ছড়াপাড়ার বেড়ীবাধ সংলগ্ন এলাকা।
    ৬নং ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন জানান, পানির তোড়ে ভেঙ্গে গেছে পিয়াজ্জ্রাকাটা,অফিস পাড়া, পুর্বপাড়া এলাকায় অনেকের বসত বাড়ি ও সীমানা প্রাচীরের দেয়াল এবং ভেসে গেছে বহু হাঁস-মুরগীসহ গৃহস্থালী সামগ্রী। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে পুর্ব পাড়া, সেগুন বাগিচা, চড়িবিল সড়ক।
    ৭নং ওয়ার্ড় মেম্বার ওয়াশিম আকরাম জানান, বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ার কারনে জলদাশ পাড়া,উত্তর ফুলছড়ি এলাকার শত শত ঘরবাড়ী পানির নিচে তলিয়ে গেছে। এলাকার কয়েক হাজার মানুষ কার্যত পানিবন্দী অবস্থায় জীবন যাপন করছেন।
    ৫নং ওয়ার্ড মেম্বার নুরুল হক জানান, ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ায় খুটাখালী বাজারের অবস্থাও অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। সড়ক উপ-সড়কগুলোতে জমে আছে ময়লা পানি। তাছাড়া লামার বাজার সড়কের দক্ষিণপাড়া রাস্তার মাথা পয়েন্টটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়াতে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগে পড়েছে এলাকার লোকজন। বড় বড় গর্তের কারণে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে অনেক আগেই। খুটাখালী বাস ষ্টেশন থেকে মহাসড়কের কিশলয় গেইট পর্যন্ত সড়কটির অবস্থা আরো নাজুক হয়ে পড়েছে। খানা খন্দকে ভরপূর ও মিনি পুকুরগুলোতে জমে থাকা ময়লা পানির ছিটায় প্রতিনিয়ত বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় পথচারীদের। বিশেষ করে স্কুল কলেজ এবং মাদ্রাসাগামী শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে অবর্নণীয় দুর্ভোগ। এছাড়া ইউনিয়নের মাইজপাড়া, হাফেজখানা,দক্ষিন পাড়া,খুটাখালী উচ্চ বিদ্যালয় অতিবর্ষণ জনিত কারনে ২/৩ ফুট পানির নিচে তলিয়ে গেছে।
    স্থানীয়রা খুটাখালী ছড়ার পুর্বপাড়া-হাফেজখানা এলাকার বেড়িবাধের ক্ষতিগ্রস্থ অংশটি মেরামত করার জন্য সংশিষ্ঠ কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান।
    চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাহেদুল ইসলাম এ ব্যাপারে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।


    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: খুটাখালীতে প্রবল বর্ষণে সড়কের ব্যাপক ক্ষয়-ক্ষতি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান